উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা বিদায় নিলেও বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। ভাইফোঁটার আনন্দে এবার বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আজ বুধবারও (১১ নভেম্বর) আকাশের মুখ ভার থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। তবে এই দুর্যোগ কতদিন স্থায়ী হবে? কবে থেকে ফিরবে শীতের আমেজ? জেনে নিন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।  

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতাও। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবারও (১২ নভেম্বর) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।  শুধু দক্ষিণবঙ্গ নয়, বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিতে পারে। এর প্রভাবে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

কবে থেকে ফিরবে শীতের আমেজ?

বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রার পারদ খুব একটা নামার সম্ভাবনা নেই। তবে স্বস্তির খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক হতে পারে। কমবে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। আকাশ পরিষ্কার হতে শুরু করলে ধীরে ধীরে নামতে পারে তাপমাত্রা। ফিরতে পারে শীতের আমেজও।

উত্তর আমেরিকাতে রেকর্ড গড়ল ‘রামায়ণ’, ৮০০ কোটি আয়ের গণ্ডি ছাড়াল রণবীরের ছবি

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

আজ ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ

ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী