ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ব্যস্ত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই পথচারীদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল একটি গাড়ি। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে উঠল রাস্তা। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও দমকলকর্মীরা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল প্রায় ৫টা ৫৫ মিনিট নাগাদ নর্থ ল্যাঙ্কারশিম বুলেভার্ডের ৫৩০০ ব্লকে দুর্ঘটনাটি ঘটে। একটি মেট্রো স্টেশনের কাছেই একাধিক পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।  লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (LAFD) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়। তাঁদের আঘাত এতটাই গুরুতর ছিল যে চিকিৎসার কোনও সুযোগ ছিল না। অন্যদিকে, গুরুতর আহত অন্তত তিনজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে গাড়ির ধ্বংসাবশেষ। উদ্ধারকাজ ও তদন্তের স্বার্থে আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়। গাড়ির চালকের শারীরিক অবস্থা সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ভিড়ে ঢুকে পড়ল, তা এখনও তদন্ত করে দেখছেন আধিকারিকরা। মৃত ও আহতদের পরিচয়ও এখনও প্রকাশ্যে আনা হয়নি।

আজ ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ

ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার