অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল ২০২৭-এর আগে বড়সড় পরিবর্তনের পথে দিল্লি ক্যাপিটালস। নতুন মরশুমে আর হয়ত অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না অক্ষর প্যাটেলকে। দল তাঁকে নেতৃত্ব থেকে সরাতে চায়নি, বরং নিজেই অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় অলরাউন্ডার। ফলে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে দিল্লি শিবিরকে। এই বিষয়ে মুখ খুলেছেন দলের হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। 

বাংলার এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন ‘অক্ষর অধিনায়ক থাকতে  চাইছেন না। তাই আমাদের নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে।’ তবে নেতৃত্ব ছাড়লেও দিল্লির জার্সিতে অক্ষরের খেলা নিয়ে কোনও সংশয় নেই। আগামী মরশুমেও তাঁকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দেখতে চাইছে ফ্র্যাঞ্চাইজি। জানা গিয়েছে, অক্ষরকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল একাধিক আইপিএল দল। কিন্তু তাঁকে ছাড়তে রাজি হয়নি দিল্লি। তাতেই স্পষ্ট, দলের পরিকল্পনায় অক্ষরের গুরুত্ব কতটা। 

আরও পড়ুন: আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অন্যদিকে, নতুন অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে দিল্লির হাতে রয়েছে একাধিক বিকল্প। বর্তমান দলে এমন তিন ক্রিকেটার রয়েছেন, যাঁদের আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাঁরা হলেন লোকেশ রাহুল, ঋষভ পন্থ এবং নীতীশ রানা। এর আগে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব সামলেছেন রাহুল ও পন্থ। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে নীতীশের। এই তিন ক্রিকেটারের মধ্যেই কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে? নাকি নতুন কোনও চমক অপেক্ষা করছে দিল্লি সমর্থকদের জন্য? আপাতত সেই প্রশ্নের উত্তর অধরা। সৌরভ জানিয়েছেন, অধিনায়ক নির্বাচন নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে আলোচনার মাধ্যমে বিষয়টি স্থির করা হবে। 

 

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ