টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে কার্যত ইতিহাস লিখল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের মাটিতে দাঁড়িয়েই প্রতিপক্ষের বোলারদের কার্যত দিশেহারা করে দিলেন ভারতীয় ব্যাটাররা। মাত্র ২ রানের জন্য অধিনায়ক শুভমন গিলের শতরান হাতছাড়া হয়েছে। তবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে কেএল রাহুল ও ঋষভ পন্থের শতরানে ভর করে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত। শুধু বিশাল রান তোলাই নয়, এই ইনিংসের সৌজন্যে ভারত ভেঙে দিয়েছে একাধিক পুরনো রেকর্ড।    

ভারতের করা ৯ উইকেটে ৭২০ রান টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে কোনও দলের সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ৭১৫  রান তুলে এই রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। এবার সেই রেকর্ড ভেঙে দিল ভারত। বিদেশের মাটিতে এটাই ভারতের সর্বোচ্চ টেস্ট স্কোর।  ভারতের এই ঐতিহাসিক ইনিংসের নেপথ্যে দুই নায়ক হলেন কেএল রাহুল ও ঋষভ পন্থ। রাহুল ২৯০ বলে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে, আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৫৩ বলে ১২৮ রান করেন পন্থ। টেস্টে এটি পন্থের নবম শতরান।  টেস্ট ক্রিকেটে পঞ্চমবার ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারত। এই তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। সাতবার ৭০০ এর বেশি রানের ইনিংস নিয়ে বর্তমানে সবার ওপরে রয়েছে শ্রীলঙ্কা।

শুধু রান তোলাই নয়,  ভারতের প্রথম সাতটি উইকেটের প্রতিটি জুটিতেই এসেছে ৫০ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও দল এক ইনিংসে প্রথম সাতটি উইকেটে প্রতিটি জুটিতে ৫০ বা তার বেশি রান করতে পারেনি। এছাড়াও ভারতের টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান প্রত্যেকেই করেছেন ৮০-এর বেশি রান। এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবার। ২০১৪ সালে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে। সেই সময়ে ৩ উইকেটে ৫৬৬ রানের ইনিংসে পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটসম্যানই ৮০-এর বেশি রান করেছিলেন।  অন্যদিকে, ভারতীয় ব্যাটারদের দাপটে লজ্জার নজির গড়েছেন নিউজিল্যান্ডের বোলার জ্যাকব ডাফি। ৩৩ ওভার বল করে ২০১ রান খরচ করেছেন তিনি, পেয়েছেন মাত্র একটি উইকেট। টেস্টের এক ইনিংসে নিউজিল্যান্ডের কোনও বোলারের দ্বিতীয় সর্বাধিক রান দেওয়ার নজির এটি। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ইনিংসে লিড ৩৫২ রানের। 

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI