গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথদুর্ঘটনা গুজরাতে। তিন শিশু সহ গাড়ির সাতজন আরোহীই ঘটনাস্থলে নিহত হন, যাদের মধ্যে এক শিশুকন্যার বয়স মাত্র তিন মাস। শনিবার (২১ নভেম্বর) রাতে ভুজ-খাওদা জাতীয় সড়কে একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় সেখান থেকে উদ্ধার করা হয় সাতজনের দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা সকলেই উত্তরাখণ্ডের গাড়োয়াল এলাকার বাসিন্দা। তাঁরা ভুজে কর্মরত সেনা জওয়ানদের পরিবারের সদস্য ছিলেন। কচ্ছের রণ এলাকায় ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে গাড়িতে করে ভুজে ফিরছিলেন। সেই সময়ই ঘটে বিপত্তি। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ভুজ-খাওদা সড়কের মরুভূমি সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ভুজের দিকে যাচ্ছিল। অন্যদিকে, পণ্যবাহী ট্রাকটি বিপরীত দিক থেকে খাভদার দিকে আসছিল। আচমকাই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীবাহী গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং কার্যত দু’টুকরো হয়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। উদ্ধারকাজে নামে প্রশাসন। একাধিক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পাঠানো হয়। তবে গাড়ির অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে ভিতর থেকে দেহগুলি বের করতে উদ্ধারকারীদের কয়েক ঘণ্টা সময় লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দু’জন পুরুষ, দু’জন মহিলা এবং তিন শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

সাতজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভুজের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরাও হাসপাতালে পৌঁছন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতরা সকলেই সেনা পরিবারের সদস্য। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১