ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই আওয়ামী লিগের নেতা-কর্মীদের একাধিক কর্মসূচি ও হিংসার অভিযোগে নতুন করে অশান্তি ছড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এমন পরিস্থিতিতে আজ রবিবার (২২ নভেম্বর) বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা আওয়ামী লিগের চার শীর্ষ নেতার। তাঁদের এই কর্মসূচিকে ঘিরেই উঠছে নতুন প্রশ্ন। তবে কি বনগাঁর এই সীমান্তপথেই বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা? 

সূত্রের খবর, রবিবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকায় যাওয়ার কথা আওয়ামী লিগের শীর্ষ নেতা জাহাঙ্গির কবির নানক এবং মোফাজ্জল হোসেন মায়ার। তাঁদের সঙ্গে থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম। যদিও সীমান্ত পরিদর্শনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। জানা যাচ্ছে, ওই এলাকায় তিন থেকে চার দিন থাকার পরিকল্পনা রয়েছে তাঁদের। এরপর সেখান থেকে আগরতলায় যাওয়ার কথা। এই কর্মসূচির খবর প্রকাশ্যে আসতেই শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এদিকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিংসা ও হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়াতেও ছাত্রলিগের দুই নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে খবর। অন্যদিকে, চট্টগ্রামে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের একটি মোটরবাইক মিছিলকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ যুবলিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত পাঁচটি মোটরবাইক ভাঙচুর করা হয়েছে। কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরেও আওয়ামী লিগের রাজনৈতিক তৎপরতা থেমে নেই বলে অভিযোগ। দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি আয়োজনের পাশাপাশি একাধিক হিংসাত্মক ঘটনার সঙ্গেও দলের নেতা-কর্মীদের নাম জড়িয়েছে। রাজধানী ঢাকা-সহ বিভিন্ন এলাকায় হামলা, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। বিশেষ করে আওয়ামী লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে নতুন করে অতি তৎপরতা দেখা যাচ্ছে বলে দাবি বিভিন্ন সূত্রের। সেখানে একাধিক থানায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। হাসপাতালেও হামলার খবর সামনে এসেছে। গোপালঞ্জের বিভিন্ন স্থানে বাজছে ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণ।। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে তারেক রহমানের সরকার। দেশের বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতা সত্ত্বেও অশান্তি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে খবর।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের