‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়া ও কলকাতা পুরসভার নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তখন সময়মতো ভোট করানোর পক্ষেই সওয়াল করলেন বিজেপির রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী, জোর করে কোনও পুরসভা, পঞ্চায়েত কিংবা জেলা পরিষদের বোর্ড ভেঙে নেওয়ার রাজনীতি করে না। একইসঙ্গে সাম্প্রতিক ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করে তাঁর কটাক্ষ, বিজেপি নয়, তৃণমূলই নিজেদের দিকে ডিম ছুড়ছে! শান্তিপুরের ঐতিহ্যবাহী রাসযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন শমীক ভট্টাচার্য।

 এদিন প্রথমে আগমেশ্বরী তলার পুজো উদ্বোধন করেন তিনি। এরপর শান্তিপুর হাসপাতাল সংলগ্ন শান্তিপুর জনসংঘ কল্যাণের পুজো মণ্ডপেরও উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে শান্তিপুরের ঐতিহ্যবাহী রাসযাত্রা। প্রতিবছরের মতো এবছরও বিগ্রহ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন বারোয়ারি গুলো বিশেষ আকর্ষণ নিয়ে এসেছে দর্শনার্থীদের জন্য। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দিনরাত এক করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই অধিকাংশ মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে, রাসযাত্রার উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক সৌজন্য ও তরজাও নজর কাড়ছে। গতকাল নবদ্বীপের রাস উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজ শান্তিপুরের রাস উদ্বোধনে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মানুষের পরিষেবা নিশ্চিত করতে নির্বাচন সঠিক সময়ে হওয়া জরুরি। আমরা চাই, সময়মতো ভোট হোক। কারণ মানুষ যাতে ঠিকমতো পুর পরিষেবা পান, সেটাই আমাদের লক্ষ্য। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কোনও পুরসভা, পঞ্চায়েত কিংবা জেলা পরিষদের বোর্ড জোর করে দখল নেওয়ার নজির আমাদের নেই। 

আরও পড়ুনঃ জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

পাশাপাশি অশোক ভট্টাচার্যকে নিশানা করে কটাক্ষের সুরে তিনি বলেন, তৃণমূলের বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগে ছিলেন অসুর, আর এখন হয়েছেন ভাসুর। এছাড়াও তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে শমীকের কটাক্ষ, দলের মধ্যে কারও ভাগে বেশি পড়েছে, কারও ভাগে কম পড়েছে, এ নিয়েই লড়াই চলছে। মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতি নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে, শান্তিপুরের রাস উদ্বোধনের মঞ্চ থেকে পুরসভা নির্বাচন, গণতন্ত্র এবং ডিম ছোড়ার ঘটনাকে সামনে রেখে তৃণমূলকে একযোগে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী