বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়েতে বর বা কনেকে চমক দিতে কত কিছুই না করেন পরিবারের সদস্যরা। কখনও  দেওয়া হয় দামি উপহার আবার কখনও করা হয় নজরকাড়া আয়োজন। কিন্তু উত্তরপ্রদেশের মথুরার এক বিয়েবাড়িতে যা ঘটল, তা দেখে কার্যত চোখ কপালে উঠল অতিথিদের। বাড়ির দুই বরকে পরানো হল এক কোটি টাকার নোট দিয়ে তৈরি বিশাল মালা। দুটি মালা প্রায় ১০০ ফুট লম্বা। সেই টাকার মালা ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। ভাইরাল হয়েছে সেই ভিডিও।  

ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরা জেলার নাগলা ফোঁদা গ্রামের। দুই বর প্রশান্ত সিং এবং কানহা রাঘব সম্পর্কে দুই ভাই। তাঁদের বিয়ের আগে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত একটি অনুষ্ঠানে এই অভিনব উপহার দেন তাঁদের জামাইবাবু যোগেশ কুমার ওরফে ভূরা ঠাকুর। তিনি রাজস্থানের কামা এলাকার নন্দোলা গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, ৫০০ টাকার নোট দিয়ে তৈরি করা হয়েছিল এই বিশালাকার মালাগুলি। অর্থাৎ দুই বরকে মোট দুই কোটি টাকার নোটের মালা উপহার দেওয়া হয়েছে। 

&


nbsp;

মালাগুলি এতটাই লম্বা ও ভারী ছিল যে, সেখানে উপস্থিত বাকি আত্মীয়দের সেটি ধরে রাখতে হয়েছিল।  এখানেই শেষ নয়, দুই বরকে বাড়ির ছাদে দাঁড় করিয়ে তাঁদের গলায় মালা পরানো হয়। উপস্থিত আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা এই দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে যান। অনেকেই মোবাইলে গোটা মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। প্রশান্ত ও কানহা দু’জনেই কৃষক নেতা মহাবীর স্বামীর ভাইপো বলে জানা গিয়েছে। বিশেষ এই অনুষ্ঠানের পর  মথুরার গোবর্ধন এলাকার একটি ম্যারেজ হলে তাঁদের বিয়ে  সম্পন্ন হয়।  

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI