বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ কথা  সকলেরই জানা। বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? অনেকের ধারণা, বিড়িতে তামাকের পরিমাণ কম থাকে এবং তামাক পাতা দিয়ে তৈরি হওয়ায় এটি তুলনামূলকভাবে প্রাকৃতিক। তাই সিগারেটের বদলে বিড়ি খাওয়াকে অনেকেই কম ক্ষতিকর বিকল্প বলে মনে করেন। কিন্তু কী বলছে গবেষণা? 

বিড়ি নাকি সিগারেট?

বিড়ি ও সিগারেট দুটিই প্রাণঘাতী। তবে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ধারণা, সিগারেটের তুলনায় বিড়ি কম ক্ষতিকর। কিন্তু গবেষকদের বক্তব্য, বাস্তবে বিষয়টি একেবারেই তেমন নয়। তাঁদের দাবি অনুযায়ী, একটি বিড়ি একটি সিগারেটের তুলনায় আট গুণ পর্যন্ত বেশি ক্ষতিকর হতে পারে। বিড়ি তৈরিতে বিড়ি সঙ্গে তামাক পাতা ব্যবহার করা হয়। তবে শুধু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হলেই কোনও বস্তু শরীরের জন্য নিরাপদ হয়ে যায় না। বিড়ি টানতে তুলনামূলক বেশি জোরে টান দিতে হয়। এর ফলে ধোঁয়া ও ক্ষতিকর উপাদান শ্বাসনালির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। দীর্ঘদিন এই অভ্যাস বজায় থাকলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হতে পারে।

আরও পড়ুনঃ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর একটি বড় অংশের মধ্যে বিড়ি খাওয়ার প্রবণতা দেখা যায়। তুলনামূলক কম দাম এবং সহজলভ্যতার কারণে অনেকেই সিগারেটের পরিবর্তে বিড়ি বেছে নেন। কিন্তু কম দাম বা প্রাকৃতিক তামাকের ব্যবহার কোনওভাবেই বিড়িকে নিরাপদ করে না।

চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধূমপানের অভ্যাস শরীরে নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। ফুসফুসের রোগ থেকে শুরু করে হৃদ্‌রোগ ও ক্যানসারের ঝুঁকিও বাড়ে। তবে ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত শরীরের সুস্থতার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধূমপান বন্ধ করার পর থেকেই শরীর ধীরে ধীরে নিজেকে সুস্থ করার প্রক্রিয়া শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তাই সিগারেট হোক কিংবা বিড়ি, কোনওটিকেই কম ক্ষতিকর ভেবে বেছে নেওয়া উচিত নয়। সুস্থ থাকতে হলে তামাকজাত দ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন