প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশ মানেই চোখজুড়ানো পাহাড়, বরফে ঢাকা শৃঙ্গ, আঁকাবাঁকা রাস্তা আর মেঘের আনাগোনা। তবে জনপ্রিয় মানালি, শিমলা কিংবা ধর্মশালার বাইরেও এমন বহু জায়গা রয়েছে, যেখানে এখনও পর্যটকদের ভিড় তুলনামূলক কম। পাহাড়ের কোলে, নির্জন প্রকৃতির মাঝে, ঐতিহ্য আর পাহাড়ি জীবনযাত্রাকে সঙ্গী করে দাঁড়িয়ে রয়েছে তেমনই এক গ্রাম কুগতি।

কোথায় অবস্থিত কুগতি?

হিমাচল প্রদেশের চাম্বা জেলার ভরমৌর অঞ্চলের কাছাকাছি অবস্থিত কুগতি গ্রাম। পির পাঞ্জাল পর্বতশ্রেণির প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রাম মূলত পাহাড়ি জনজীবন, বনভূমি এবং ট্রেকিংয়ের জন্য পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৬০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত এই গ্রামটি গাড্ডি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বসতি হিসেবেও পরিচিত। এখানকার পাথর ও কাঠের তৈরি বাড়ি, পাহাড়ি পরিবেশ এবং নির্জন উপত্যকা পর্যটকদের আকৃষ্ট করে।কুগতির আশপাশের অঞ্চল জুড়ে রয়েছে ঘন দেবদারু বন, পাহাড়ি তৃণভূমি, নদী এবং নানা ধরনের বন্যপ্রাণী। প্রকৃতির কাছাকাছি কয়েকটা দিন কাটাতে চাইলে এই গ্রাম হতে পারে আদর্শ গন্তব্য।

দর্শনীয় স্থান

কুগতি গ্রাম

কুগতির অন্যতম আকর্ষণ এখানকার স্থানীয় জীবনযাত্রা। পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট গ্রামটিতে গেলে হিমাচলের গ্রামীণ সংস্কৃতি, স্থানীয় স্থাপত্য এবং গাড্ডি সম্প্রদায়ের জীবনযাপনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলবে। শহুরে কোলাহল থেকে দূরে, পাহাড়ের নীরবতা আর প্রকৃতির শব্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা।

কুগতি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি

প্রকৃতিপ্রেমীদের জন্য কুগতি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি অন্যতম আকর্ষণ। বিস্তীর্ণ বনভূমি, আলপাইন তৃণভূমি এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও পাখির উপস্থিতি এই অঞ্চলকে বিশেষ করে তুলেছে। হিমালয়ের জীববৈচিত্র্য পর্যবেক্ষণ, পাখি দেখা এবং প্রকৃতির মাঝে হাঁটাহাঁটির জন্য এই অঞ্চল বেশ আকর্ষণীয়। তবে বন্যপ্রাণী পর্যবেক্ষণের ক্ষেত্রে স্থানীয় নির্দেশিকা এবং বন বিভাগের নিয়ম মেনে চলা জরুরি।

কীভাবে যাবেন কুগতি?

হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে পাঠানকোট স্টেশনে নামুন, অথবা বিমানে দিল্লি/চণ্ডীগড় হয়ে কাংড়া বিমানবন্দরে পৌঁছান। স্টেশন বা বিমানবন্দর থেকে বাস বা গাড়ি ভাড়া করে চাম্বা হয়ে ভরমৌর পৌঁছান (৬-৮ ঘণ্টা)। এখানেই রাত্রিবাস করুন। পরদিন সকালে ভরমৌর থেকে লোকাল গাড়িতে হাদসার হয়ে ধরোল পর্যন্ত যান(প্রায় ২ ঘণ্টা)। কলকাতা থেকে পাঠানকোটগামী সরাসরি ট্রেনঃ হিমগিরি এক্সপ্রেস (12331 / 13041), জম্মু তাওয়াই এক্সপ্রেস (13151)। পাঠানকোট স্টেশনের বাইরে থেকেই ভরমৌর বা চাম্বাগামী হিমাচল প্রদেশ সরকারি বাস (HRTC) অথবা প্রাইভেট গাড়ি পাওয়া যায়। ভরমৌরে এক রাত থেকে পরদিন সকালে লোকাল জিপ বা শেয়ার গাড়িতে ধরোল পর্যন্ত যাবেন।সেখান থেকে শেষ ৩-৫ কিমি   স্থানীয় যানবাহনে করে কুগতি গ্রামে পৌঁছাতে হবে।

কোথায় থাকবেন?

Kugti Valley Home Stay

বৈশিষ্ট্য: পরিচ্ছন্ন রুম, অর্গানিক স্থানীয় খাবার এবং কার্তিক স্বামী মন্দিরের কাছেই অবস্থিত।

যোগাযোগ: 082788 50728

Tara chand Homestay

বৈশিষ্ট্য: ঝিকলি কুগতি এলাকায় অবস্থিত ঘরোয়া পরিবেশ ও আতিথেয়তার জন্য পরিচিত।

যোগাযোগ: 090154 13207

কি খাবেন?

আপনি যে হোমস্টেতে থাকবেন, তারাই সকালের জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার তৈরি করে দেয়। সাধারণত রুম ভাড়ার সাথেই খাবারের প্যাকেজ ধরা থাকে।এখানে মূলত সাধারণ ও পুষ্টিকর ঘরোয়া খাবার পাওয়া যায়—যেমন গরম ভাত, ডাল, স্থানীয় সবজি (আলু, রাজমা, পাহাড়ি শাক), রুটি এবং ডিম।হিমাচলের ঐতিহ্যবাহী খাবার সিদ্দু (ভাপানো আটার রুটি, যার ভেতরে আখরোট বা পোস্তর পুর থাকে), মাদ্রা (দই দিয়ে রান্না করা ছোলা বা রাজমা) এবং বাবরু চেখে দেখতে পারেন।

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন