‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুদিন আগেই শেখ হাসিনার দল আওয়ামী লিগের মুখপাত্র ঘোষণা করেছিল তাঁদের নেত্রী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন। তারপর থেকেই গোটা বিষয়টি নিয়ে তদারকি করা হচ্ছে তারেক রহমানের সরকারের তরফে। তবে হাসিনা ফিরলেও কোনও চাপ নেই এমনটাই আজ, বুধবার জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তৈরি বিএনপি সরকার। কিন্তু মুজিবকন্যাকে ফিরতে হবে আসামী হয়েই। ভারত সরকার বন্দি প্রত্যপর্ণ চুক্তিতেই ফেরাবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তেমনটাই এদিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সালাহউদ্দিন।

বিষয়টি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কেবল আসব, আসব বলেন। একবার বলছেন, নভেম্বরে আসবেন। একবার বলছেন, ডিসেম্বরে আসবেন। কবে আসবেন, সেটা জানা নেই। সরকারের ওদিকে মনোযোগ নেই। সরকার কোনও চাপেও নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। ভারতকে কূটনৈতিক চ্যানেলে মারফত চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে দেখবে। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছেন। তাঁরা ষড়যন্ত্র করছেন। সরকারের কঠোর নজরদারি রয়েছে তাঁদের উপর। কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দল হিসেবে আওয়ামী লিগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত, চার্জশিট ও বিচার প্রক্রিয়া শেষ হলে আদালত যে রায় দেবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনও হাসিনার দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

আরও পডুন: চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

এদিকে বাংলাদেশে তিনদিন লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লিগ। সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘ফ্যাসিস্ট শক্তি লকডাউন বা শাটডাউন ঘোষণা করেছে। এ দেশের মানুষ তা করতে দেবে না। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। সাধারণ মানুষের যেন প্রাণহানি না হয়, তা নিশ্চিত করছে, ভবিষ্যতেও করবে। এটা সরকারের দায়িত্ব। তবে কেউ ধ্বংসাত্মক কার্যক্রম চালালে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন