চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা পাঁচদিন মৃত্যূশূন্য রাজ্য, দৈনিক সংক্রমণ আরও কমল

নিজস্ব প্রতিনিধি: দৈনিক সংক্রমণ আরও কমল। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে। রবিবারের বুলেটিন বলছে, গত চব্বিশ ঘণ্টায় (শনিবার ২৬ মার্চ থেকে রবিবার ২৭ মার্চ পর্যন্ত) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। আরও যে খবর স্বস্তিদায়ক তা হল গত ২৪ ঘণ্টায় করোনায় একজনেরও মৃত্যু হয়নি। সক্রিয় রোগীর সংখ্যাও তুলনামূলকভাবে অনেকটাই কমেছে। বুলেটিন সে কথাই বলছে। সক্রিয় রোগীর সংখ্যা রবিবারের বুলেটিন অনুসারে ০.৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ৭৭জন। একবার দেখে নেওয়া যাক রাজ্যের করোনার চিত্রটা কী?

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,১৭,২০২। করোনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১,১৯৭ জন। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখনও পর্যন্ত ১৯,৯৫,২৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে, ১৪, ০৮৮ জনের। রবিবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে, ২৪,৭০৫,৩০১। করোনাকে রুখতে জোর দেওয়া হচ্ছে টিকাকরণের ওপর। রবিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার ২৬ মার্চ থেকে রবিবার ২৭ মার্চ পর্যন্ত টিকা পেয়েছেন, ২,৪১,৪৬২জন। এখনও পর্যন্ত করোনার প্রথম টিকা পেয়েছেন ৭০,৯০০, ০১৮জন। আর দুটো টিকা পেয়েছেন ৫৯, ৮৩২, ২১৫জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৬৪৯। হাসপাতালে নিভৃতবাসে রয়েছেন ৬৭জন।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ