রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, শনাক্তের হার-ও ঊর্ধ্বমুখী

গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য থেকে কোভিড বিধি-নিষেধ প্রত্যাহারের দিনেই সামান্য ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও আগের দিনের তুলনায় বেড়েছে। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩০ শতাংশে। তবে স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যু। নতুন করে মারণ ভাইরাসের ছোবলে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১০ দিন মৃত্যুহীন দিন পার করল রাজ্য।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ১৩ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩০ শতাংশে। যার ফলে আরও ৪১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৩৮৯ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৭ জনেই থমকে রয়েছে।’

সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৫ হাজার ৫৯২ জন। সুস্থতার হার দাঁড়িয়ে ৯৮ দশমিক ৯২ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১২টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬০০ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ৬২ জন।’

পাশাপাশি করোনার টিকাকরণ কর্মসূচিও জোরকদমে চলছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে ২ লাখ ৪১ হাজার ৪৩৮ জনকে টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ছয় কোটির বেশি মানুষকে। প্রথম ডোজের টিকা পেয়েছেন ৭ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ১৩৯ জন। আর বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৮ লাখ ৯২ হাজার ৬২৫ জনকে।

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও