চৈতি শেষে বসন্ত উৎসব, বিশ্বভারতী প্রঙ্গণে

পরের দিনই অনুষ্ঠিত হবে বর্ষবরণ অনুষ্ঠান। আগামী ১৬ এপ্রিল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে রবীন্দ্রভবন। ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে মহড়া।

Share:

নিজস্ব প্রতিবেদক: বসন্ত উৎসব কে শুরু করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর? উঁহু, না। তাঁর ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর। গেয়ে উঠতেন, ‘এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রানেশ হে’। সেই গৌর প্রাঙ্গণে অতিমারির কারণে পরপর দু’বছর আয়োজন করা যায়নি বসন্ত উৎসব। তারপর এই বছর রঙের উৎসবের দিনই অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। সম্ভব হয়নি তা। তবে এবার হবে। হ্যাঁ, বসন্তের শেষ লগ্নেই আয়োজিত হচ্ছে বসন্ত উৎসব।

ঋতুরাজের শেষ দিন, বাংলা বছরেরও শেষ দিন। এই দিনটিতে পালন করা হয় চৈত্র সংক্রান্তি। চৈত্র লোকমুখে হয়ে গিয়েছে চৈতি। এইদিনেই বিশ্বভারতী (Viswa Bharati University)  কর্তৃপক্ষ আয়োজন করতে চলেছে বসন্ত উৎসব। পরের দিনই অনুষ্ঠিত হবে বর্ষবরণ অনুষ্ঠান। আগামী ১৬ এপ্রিল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে রবীন্দ্রভবন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে মহড়া। সুরের মূর্ছনায় মজেছে সংগীত ভবন।

এবছর নির্দিষ্ট দিনেই কেন হল না বসন্ত উৎসব? এর দায় ছাত্র আন্দোলনের ওপর চাপিয়েছে কর্তৃপক্ষ। বলা হয়, বিশ্বভারতীর কর্মী পরিষদ নির্ধারিত দিনেই বসন্ত উৎসব করবে বলে ঠিক করেছিল কিন্তু চলছিল ছাত্র আন্দোলন, তাই সম্ভব হয়নি। অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, দুটো সম্পূর্ণ অন্য বিষয়। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষার জন্য ছাত্র- ছাত্রীরা সবসময় মুখিয়ে আছে। ঐতিহ্য নষ্ট করে কর্তৃপক্ষের একাংশ। তাই এত দেরিতে আয়োজন করা হল। শিক্ষার্থীরা বসন্ত উৎসব চেয়েছিল। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেস বিক্রি, বোর্ড থেকে বাংলা ভাষার বিলুপ্তি  বা পাঁচিল তোলা নিয়ে একাধিকবার চলেছে বিতর্ক।

তবে ঐতিহ্যপূর্ণ বসন্ত উৎসব হচ্ছে এটাই আনন্দের খবর। পরেরদিনই হবে বর্ষ বরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বসন্ত উৎসব (Basanta Utsav) আয়োজিত হবে ঘরোয়া ভাবে। তা পর্যটকরা দেখতে পারবে কি না তা অবশ্য জানা যায়নি। তবে, পুরোপারি ভাবে পর্যটকদের জন্য ১৬ এপ্রিল থেকে খুলে যাচ্ছে রবীন্দ্রভবন।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ