আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এনকাউন্টারে খতম “সিনিয়র সিটিজেন” জঙ্গি ইউসুফ

নিজস্ব প্রতিনিধি, জম্মু:  বড় ধরনের সাফল্য পেল ভারতীয় সেনা। এনকাউন্টারে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি ইউসুফ কান্ত্রু। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার টুইট করে ইউসুফের মৃত্যুর খবর দিয়েছেন।

নিজের টুইটার হ্যান্ডেলে এই এনকাউন্টারের খবর দিতে জানান, ‘বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা পড়ে মোস্ট ওয়ান্টেড জঙ্গি ইউসুফ কান্ত্রু। জম্মু-কাশ্মীর একাধিক নাশকতার সঙ্গে সে জড়িত ছিল। সাধারণ নাগরিকের ওপর হামলার পাশাপাশি নিরাপত্তাবাহিনীর কয়েকজন পদস্থ আধিকারিকের হত্যার পিছনে হাত ছিল এই ইউসুফের।

দীর্ঘদিন ধরেই ইউসুফের খোঁজ চলছিল জানিয়ে আইজিপি বলেন, নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে, বারামুলায় সে আত্মগোপন করে রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাহিনী সেখানে পৌঁছয়। ইউসুফকে আত্মসমর্পণ করতে বলে। প্রস্তাবে সাড়া না দিয়ে বাহিনীকে লক্ষ্য করে সে গুলি চালাতে শুরু করে। বাহিনীও জবাবি হামলা চালায়। হামলায় সঙ্গী-সহ তার মৃত্যু হয়।’ দ্বিতীয় জঙ্গির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

এনকাউন্টারে নিরাপত্তাবাহিনীর বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন মেজর। আহতরা হলেন মেজর সুভাং। গুলি লাগে তাঁর গলার বাঁদিকে। বাকিরা হলেন পূর্ণ চাঁদ, সেলভা কুমার এবং হাবিলদার মোহন। এনকাউন্টারে অংশ নেয় জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী।

উল্লেখ করা যেতে পারে, ৩৭০ অনুচ্ছেদের পর জম্ম-কাশ্মীর ফের অশান্ত হয়ে উঠেছে। উপত্যকার বুকে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আর প্রতিটি হামলার তদন্ত করতে গিয়ে উঠে এসেছে পাক যোগ। দেখা গিয়েছে, হামলার সঙ্গে জড়িতরা পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত।

আরও পড়ুন কাশ্মীরে বড় সাফল্য, অনন্তনাগে হত লস্কর ই তইবার জঙ্গি

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ