নাগরাকাটার প্রাইমারি স্কুলে ভাঙচুর চালাল একটি বুনো দাঁতাল

গত বৃহস্পতিবার গভীর রাতে মিড ডে মিলের লোভে নাগরাকাটার সুখানী বস্তি প্রাইমারি স্কুলে ভাঙচুর চালায় সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার স্কুলে তান্ডব চালালো একটি বুনো দাঁতাল হাতি। গত বৃহস্পতিবার গভীর রাতে মিড ডে মিলের লোভে নাগরাকাটার সুখানী বস্তি প্রাইমারি স্কুলে ভাঙচুর চালায় সে। এই ঘটনার জেরে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও বনদফতর সূত্রেই জানা গিয়েছে, পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে গভীর রাত আড়াইটা নাগাদ একটি বুনো দাঁতাল হাতি সুখানী বস্তিতে ঢুকে পড়ে। ঢুকেই সুখানী বস্তি প্রাইমারি স্কুলের পিছনের জানালা ভেঙে দেয় সে এবং সেই রুমেই রাখা ছিল মিড ডে মিলের সামগ্রী। হাতিটি প্রায় দুই বস্তা চাল খেয়ে নেয়। ঘরের মধ্যে থাকা লো বেঞ্চ ভেঙ্গে দেয়।

এরপর স্কুলের বই খাতা এমনকি বাসনপত্র গুলোও ছড়িয়ে-ছিটিয়ে দেয়। আড়াইটা থেকে এই ভাবেই তান্ডব চালিয়ে শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ ফের জঙ্গলে চলে যায় দাঁতালটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই দাতালটি এর আগেও আরও দুইবার এই স্কুলে হামলা চালিয়েছিল। এমনকি প্রায় প্রতিদিন রাতে এই দাঁতালটি এলাকায় এভাবেই তান্ডব চালায়। কিন্তু হাতি তাড়ানোর কথা বনদফতের কাছে জানালেও, তাদের দেখা পাওয়া না বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ