মুখ্যমন্ত্রী ও অভিষেক-কে আক্রমণের অভিযোগে দিলীপের বিরুদ্ধে দায়ের এফআইআর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের অভিযোগে এবার এফআইআর দায়ের হল দিলীপ ঘোষের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের অভিযোগে এবার এফআইআর দায়ের হল দিলীপ ঘোষের বিরুদ্ধে। রাজ্য সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা ও অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ করা হয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের করেন অমিত সাহা নামের তৃণমূলের এক স্থানীয় নেতা। সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজ্যে পুলিশও সুরক্ষিত নন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার মডেলকেও সমালোচনা করেন তিনি। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তৃণমূল নেতা। অমিত সাহা  ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পুরসভার কাউন্সিলর। ডায়মন্ড হারবারের বাসিন্দা তিনি।

গত মে মাসের ৩১ তারিখে সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের বাটা পেট্রল পাম্পের কাছ থেকে এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার হয়। মৃত পুলিশকর্মী ডায়মন্ড হারবার থানার এএসআই পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম সমীর দাস। ৫৪ বছর বয়স তাঁর। আদতে হাওড়ার বাসিন্দা সমীর দাস ডায়মন্ড হারবার থানায় কর্মরত ছিলন। তিনি ডায়মন্ড হারবার থানার এএসআই পদে কর্মরত ছিলেন। সোমবার রাতে ডায়মন্ড হারবার থানা এলাকায় সরিষা হাই স্কুলে যাত্রা উৎসবে তাঁর ডিউটি ছিল। ডিউটি দিতে সেখানে গিয়েওছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার ভোরে ডায়মন্ড হারবার থানার অদূরে বাটা পেট্রোল পাম্পের কাছে আচমকা তাঁর দেহ দেখত পান স্থানীয়রা। পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় সমীর দাসকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পুলিশের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চলছে এখনও। আর তার মাঝে ওই ঘটনা নিয়ে দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বসেন। দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে এদিন অমিত সাহা বলেন, পুলিশ অফিসারের মৃত্যুর তদন্ত চলাকালীন কী ভাবে একজন জনপ্রতিনিধি হয়ে দিলীপ ঘোষ এমন মন্তব্য করলেন। যদিও এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল