Pakistan: বিদ্যুৎ বাঁচাতে তিন ঘণ্টা লোডশেডিং, রাত ১০টার পরে বিয়ে নিষিদ্ধ

বিয়ে বাড়িতে শুধুমাত্র একপদের অনুমতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অর্থনীতির হাল কী, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। নতুন করে যা বলার দরকার তা হল বিদ্যুৎ (Power) বাঁচাতে পাকিস্তান সরকার প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা করে বিদ্যুৎ যোগাযোগ (load-shedding) বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, রাত ১০টার পর দেশের কোথাও কোনও বিয়ের (marriage) অনুষ্ঠান করা যাবে না। রাত ১০টার মধ্যে বিয়েবাড়ির হল্লাবাজি বন্ধ রাখতে হবে। নিষেধাজ্ঞার শেষ এখানেই নয়।সরকারের তরফ থেকে বলা হয়েছে, অতিথিদের দেওয়া যাবে কেবল এক পদের খাবার। খবর জিও নিউজের। আজ বুধবার থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।  বিদ্যুৎ বাঁচাতে আগে শুধু মাত্র রবিবার শুধুমাত্র সাপ্তাহিক ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিল শাহবাজ মন্ত্রিসভা। এবার শনিবারেও সরকারি দফতর, আদালতে কোনও কাজ হবে বলে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত মঙ্গলবার শাহবাজ মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বলেন, শনিবার সাপ্তাহিক ছুটি বহালের বিষয়টি মন্ত্রিসভা (Cabinet) অনুমোদন দিলেও সন্ধ্যা সাতটার পর দোকানপাট বন্ধ রাখার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, শুক্রবার বাড়ি থেকে অফিস করা এবং দোকানপাট দ্রুত বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিধিনিষেধ আরও আছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে, গুরুত্বপূর্ণ সফর ছাড়া সরকারি কর্মকর্তারা মন চাইলেই বিদেশে যেতে পারবেন না।

আরও পডুন পাকিস্তানের পর এবার IRAN, একদিনে এক মহিলা-সহ বারোজনের গণফাঁসি

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের