Pakistan: করাচিতে মন্দির ভাঙচুর, বিগ্রহ ক্ষতবিক্ষত

দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের পর মন্দির ভাঙচুরের ঘটনা ঘটল এবার পাকিস্তানে। করাচির(Karachi) কোরাঙ্গি শহরে একটি মন্দিরে কে বা কারা ভাঙচুর করে। হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে বিগ্রহ। ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। মন্দির ভাঙচুরের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে মন্দির ঘিরে ফেলে। এলাকার নজর ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় করাচিতে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

করাচির এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন সঞ্জীব। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছ থেকে আটজন তিনটি মোটরবাইক চালিয়ে ওই মন্দিরে (temple) আসে। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। ছিল ভাঙার জন্য ব্যবহৃত যন্ত্রসামগ্রী। কয়েকজন মন্দির ভাঙচুর করতে শুরু করে। বাকিরা তাদের পাহারা দিচ্ছিল। কেন মন্দিরকে নিশানা করা হল, সে ব্যাপারে সঞ্জীব তো বটেই, এলাকার অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষও কিছু বলতে পারছে না।

কোরাঙ্গির স্টেশন হাউজ অফিসার ফারুক সঞ্জরানি জানিয়েছেন, কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে তিনি শুনেছেন, দুষ্কৃতীরা সংখ্যা ছয় থেকে আটজন ছিল। তারা বাইকে সওয়ার হয়ে ওই মন্দিরে (temple) পৌঁছয়। মন্দির ভাঙার কাজে যুক্ত ছিল চারজন।এদের সকলের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। কাজ শেষ করে তারা বাইক চালিয়ে ফিরে যায়। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। গত অক্টোবরে এখানকার বিখ্যাত একটি প্রাচীন মন্দির ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী। উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে বাংলাদেশ সাক্ষী ছিল এই ধরনের ঘটনার।

আরও পডু়ন বাংলাদেশজুড়ে অবাধে চলছে মন্দির ভাঙচুর, মৃতদেহ নিয়ে বিক্ষোভ হিন্দুদের

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের