বাঁধাকপির অভাবে বিপাকে KFC, বৈঠকে বসছে অস্ট্রেলিয়া মন্ত্রিসভা

লেটুস পাতার দামও এখন বেশ চড়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একটা সবজির অভাব দেশে হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে ফেলেছে। সবজিটির নাম বাঁধাকপি (cabbage)। হুলুস্থুলু বেঁধে গিয়েছে অস্ট্রেলিয়ায়। কেএফসির (KFC)জনপ্রিয় জিঞ্জার বার্গার তৈরির জন্য দরকার হয় এই কাঁচা সবজির। এই সবজির রীতিমতো সঙ্কট দেখা দিয়েছে। যাও বা পাওয়া যাচ্ছে তার দাম এতো যে কেএফসির মতো কোম্পানির ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। কিছুদিন আগে লেটুস পাতার দাম কিছুটা কম ছিল। তাই, বাঁধাকপির আর লেটুস (Lettuce)পাতা মিশিয়ে তারা বার্গারে ব্যবহার করত। কিন্তু লেটুস পাতার দামও এখন বেশ চড়া। কিছুদিন আগে এক আঁটি লেটুস পাতার দাম ছিল মাত্র দুই ডলার। আর বাঁধাকপির আকাল দেখা দেওয়ায় সেই লেটুস(Lettuce) পাতার দাম একলাফে বেড়ে হয়েছে আট ডলার। তাও আবার সব জায়গায় পাওয়া যাচ্ছে না। কেএফসি সিদ্ধান্ত নিয়েছে বাঁধাকপির সঙ্গে সামান্য লেটুস পাতা মিশিয়ে তারা জিঞ্জার বার্গারে ব্যবহার করবে। বাঁধাকপি থাকবে ৫০ ভাগ, লেটুসপাতা থাকবে ৫০ ভাগ। কিন্তু দুধের সাদ কী আর ঘোলে মেটে। তাই, কেএফসির ক্রেতারা জিঞ্জার বার্গার মুখেই তুলতে চাইছেন না। ব্যাপরাটা শুধুমাত্র রেস্টুরেন্ট বা লোকের মুখে ঘোরেফেরা করছে না। অস্ট্রেলিয়া রেডিওর আলোচনার বিষয় ছিল বাঁধাকপি।

পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। অনেকেই এই খবর পড়ে বিস্মিত। বিস্ময়ের কারণও রয়েছে। সামান্য একটা বাঁধাকপি নিয়ে সমস্যা এতটাই গভীর যা মেটাতে মন্ত্রিসভাকে বৈঠক ডাকতে হল।

আরও পড়ুন সোফা খুলতে চমক, তুলোয় খালি টাকা আর টাকা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের