অসাধারণ সিদ্ধান্ত , খরচ কমাতে ঘনঘন চা-পানের অভ্যাস বদলের আর্জি সরকারের

আর্জি শাহবাজ সরকারের প্রবীণ মন্ত্রী আহসান ইকবালের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কমাতে হবে খরচ। বাঁচাতে হবে রিজার্ভ। তাই, পাক সরকার (Pak govt) সে দেশের চা-পায়ীদের আর্জি জানিয়েছে ঘন-ঘন চা পানের অভ্যাস বদলের। খবর বিবিসির।

শাহবাজ সরকারের প্রবীণ মন্ত্রী আহসান ইকবাল বলেন, ‘আমি দেশবাসীর প্রতি আবেদন জানাই, তারা যেন চা পানের পরিমাণ এক-দুই কাপ কমিয়ে দেয়। কারণ, আমরা ঋণ করে চা (Tea) আমদানি করি। তাঁর মতে, দেশবাসী দিনে কয়েক কাপ চা কম পান করলে তাতে পাকিস্তানের উচ্চ আমদানি খরচ কমবে।পাকিস্তান বিশ্বের বৃহত্তম চা আমদানিকারক দেশ। গত বছর তারা ৬০ কোটি ডলারের বেশি মূল্যের চা আমদানি করে।

বিবিসির খবর অনুযায়ী, পাকিস্তানে বৈদেশিক রিজার্ভের পরিমাণ কমছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার। জুনের প্রথম সপ্তাহে তা কমে ১ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।বর্তমানে পাকিস্তানের বৈদেশিক (foreign currency) মুদ্রার যে রিজার্ভ আছে, তা দিয়ে দুই মাসের আমদানি ব্যয়ও মেটানো যাবে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ায় চাপে আছে পাকিস্তান সরকার। রিজার্ভ ধরে রাখতে দেশটির সরকার আমদানি খরচ কমাতে বিশেষভাবে মনোযোগী হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুতের (power)  ব্যবহার কমাতেও পরামর্শ দিয়েছেন আহসান ইকবাল। তিনি পাকিস্তানের ব্যবসায়ীদের রাত সাড়ে আটটা নাগাদ দোকানপাট বন্ধ করে দিতে পরামর্শ দিয়েছেন।

উল্লেখ করা যেতে পারে, বিদ্যুত বাঁচাতে পাকিস্তান সরকার সে দেশে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুন US: শুধু চাট বিক্রি করেই আমেরিকায় সেরা রেস্টুরেন্ট চায়ে-পানি

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের