যন্ত্রণা থেকে মুক্তি, ইতালিতে প্রথম স্বেচ্ছামৃত্যু ট্রাক চালকের

এক যুগ ধরেই এক অসহনীয় যন্ত্রণায় ভুগছিলেন ৪৪ বছর বয়সী প্রাক্তন ট্রাক চালক ফ্রেডরিকো কার্বনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক যুগ ধরেই এক অসহনীয় যন্ত্রণায় ভুগছিলেন ৪৪ বছর বয়সী প্রাক্তন ট্রাক চালক ফ্রেডরিকো কার্বনি (Federico Carboni )। গলা থেকে পায়ের পাতা পর্যন্ত অসাড় হয়ে গিয়েছিল। অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি খুঁজছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার মিলল সেই কাঙ্খিত মুক্তি। চিকি‍ৎসকের সাহায্য শেষ পর্যন্ত স্বেচ্ছামৃত্যুকেই (Euthanasia) বরণ করে নিলেন কার্বনি (Federico Carboni )। ইতালির (Italy) ইতিহাসে এই প্রথম স্বেচ্ছামৃত্যুর (Euthanasia) ঘটনা ঘটল।

২০১৯ সালে ইতালির সাংবিধানিক আদালত (Italy Supreme Court) প্রথম স্বেচ্ছামৃত্যুর (Euthanasia) অধিকার দিয়েছিল। তবে সেই সঙ্গে বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছিল। বিচারপতিরা জানিয়ে দিয়েছিলেন, যে সমস্ত অসুস্থ মানুষ আর কখনই সুস্থ হয়ে উঠবেন না এবং বেঁচে থাকার জন্য অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকবেন, তাঁরাই স্বেচ্ছামৃত্যু বা ইউথেনশিয়ার অধিকার পাবেন। তবে অসুস্থ রোগীকে নিজেই নিজের মৃত্যুবরণের সিদ্ধান্ত নিতে হবে। যদিও স্বেচ্ছামৃত্যুর বিরুদ্ধে সরব হয়েছিল দেশটির ক্যাথলিক গির্জার পাদ্রিরা এবং রক্ষণশীল দলের নেতারা।

ইতালিতে স্বেচ্ছামৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা লুকা কসিওনি অ্যাসোসিয়েশনের (Luca Coscioni Association) পক্ষ থেকে জানানো হয়েছে, ১২  বছর আগে এক দুর্ঘটনার পরেই সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন ফ্রেডরিকো কার্বনি ((Federico Carboni)। ৪৪ বছর বয়সী অবিবাহিত কার্বনি এক যুগ শয্যাশায়ী ছিলেন। ২৪ ঘন্টার এক সাহায্যকারীর দাক্ষিণ্যেই বেঁচে ছিলেন। অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নিয়েছিলেন। বৃহস্পতিবার চিকি‍ৎসকের সহায়তায় মুক্তি পেয়েছেন তিনি। বিশেষ যন্ত্রের সাহায্যে তাঁর সারা শরীরে বিষ ছড়িয়ে দেওয়া হয়। খানিক বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর আগে কার্বনি বলেছেন, ‘জীবনকে এভাবে শেষ করে দিতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কী করব? বাঁচার জন্য সবরকম চেষ্টা করেছি। আর সম্ভব নয়। শারীরিক ও মানসিকভাবে জীবনের শেষ সীমায় এসে পৌঁছেছি। এখন আমি যেখানে খুশি উড়ে যেতে পারব।’

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের