তিস্তার জল বাড়ছে, কুড়িগ্রাম সহ আরও একাধিক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

মোবাইল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় সিলেটে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাহাড়ি ঢাল বেয়ে আসা বৃষ্টির জলে দেশের উত্তরাঞ্চলের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির (Flood Situation) আরও অবনতি ঘটেছে। তিস্তা (Tista River) সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। সিলেটে টানা কয়েক ঘন্টা বাদে ফের বিদ্যুৎ পরিষেবা চালু হলেও জলে ডুবে যাওয়ায় ব্যাঙ্কিং (Banking Work) কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। টানা তিনদিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকায় চরম অর্থসঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অসম ও মেঘালয় থেকে আসা বৃষ্টির জলে একাধিক এলাকা প্লাবিত হওয়ায় শুধু কুড়িগ্রামে (Kurigram) নতুন করে জলবন্দি হয়ে পড়েছেন ৯ লক্ষ বাসিন্দা। খরস্রোতা তিস্তার প্রবল ভাঙনে একাধিক ঘরবাড়ি জলের তলায় চলে গিয়েছে। গৃহহীন ও আশ্রয়হীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। সেই সঙ্গে খাদ্যসঙ্কটও দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk. Hasina) ইতিমধ্যেই নির্দেশ বন্যার জল সরাতে প্রয়োজনে রাস্তা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে শোচনীয় অবস্থা সিলেটের (Sylhet)। জেলার বিস্তীর্ণ এলাকায় জলবন্দি হয়ে পড়েছেন ৫০ লক্ষ বাসিন্দা।কোথাও কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর পর্যন্ত। বিদ্যুৎ নেই। মোমবাতিও মিলছে না। উপরন্তু মোবাইল নেটওয়ার্ক স্তব্ধ হয়ে পড়েছে। তার মধ্যে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হয়ে চলছে।

অন্যদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে বেড়াতে গিয়ে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ পড়ুয়াকে রবিবার সকালে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দুপুরে ‘কপোতাক্ষ অনির্বাণ’ নামে একটি লঞ্চে চেপে রওনা হন। কিন্তু, আচমকা লঞ্চের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার-সংলগ্ন সুরমা নদীর চরে আটকা পড়েন শিক্ষার্থীরা।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?