যোগদিবসে গুন্ডামি রুখতে মালদ্বীপে পুলিশের টিয়ারগ্যাস, গোলমরিচ স্প্রে

গ্রেফতার ছয় বিক্ষোভকারী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবসে এক ন্যক্করজনক ঘটনার সাক্ষী রইল মালদ্বীপ (Maldives)। সেখানে ভারতীয় দূতাবাসের তরফ থেকে একটি স্টেডিয়ামে যোগদিবস পালন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠান চলাকালীন কয়েকজন স্টেডিয়ামে ( stadium) ঢুকে পড়ে নির্বিবাদে হামলা চালায়। সেই সঙ্গে চলে স্টেডিয়ামের সম্পত্তি নষ্ট। হামলার খবর পেয়ে পুলিশ সেখানে গেলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাসের (tear gas) শেল ফাটাতে হয়। স্প্রে করতে হয়েছে গোলমরিচের গুঁড়ো। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি (President Ibrahim Mohamed Solih )জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করা হবে।  সোলি টুইট করে জানান, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। আর কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করতে জাতিসঙ্ঘে হয়েছিল ভোটাভুটি। প্রস্তাবে সায় দিয়েছিল ১৭৭টি দেশ। তাদের মধ্যে মালদ্বীপ অন্যতম। এতদিন ধরে প্রতি বছর এই বিশেষ দিনে সে দেশে আয়োজিত হয় অনুষ্ঠান। তত্ত্বাবধানে ভারতীয় হাই কমিশন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর মালের (Male) ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে এদিন যোগচর্চায় যোগ দিয়েছিলেন বহু মানুষ। কিন্তু আচমকাই তাল কাটল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হামলার দৃশ্য। দেখা গিয়েছে রঘু ডাকাতের মতো একদল স্টেডিয়ামে ঢুকে পড়ে নির্বিবাদে হামলা চালাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে বিক্ষোভকারীদের বেধরক ঠেঙায়।

আরও পডু়ন চিকিৎসা বিজ্ঞানে নিঃশব্দ বিপ্লব, এডস আক্রান্তকে সুস্থ করে তোলার টিকা আবিষ্কার

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…