স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা

গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য হলেও মিলল স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার সংক্রমণ এক ধাক্কায় তিনশোর নিচে নেমেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৪০৬ জন। তবে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার (Kolkata) সংক্রমণ চিত্র। মহানগরীতে ফের দৈনিক আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। সংক্রমণের নিরিখে রাজ্যে দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা (North 24 Parganas)। বাংলাদেশ (Bangladesh)  সীমান্ত লাগোয়া জেলায় নতুন করে ৬৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে দৈনিক সংক্রমণ কমলেও শনাক্তের হার আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৫ শতাংশে।   

এদিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ছয় হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৫ শতাংশে। যার ফলে নতুন করে ২৯৫ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ২২ হাজার ৮৪২ জন। একদিনে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন দুই জন। ফলে রাজ্যে মারণ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ২১২ জনে।’

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারের মতোই লাগাতার ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ১৯২ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৯ হাজার ১৮৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৩ শতাংশে। অ্যাকটিভ কেসের সংক্যা এক লাফে বেড়ে হয়েছে ২ হাজার ৪৪৬ জন। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৭২ জন।’

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা