দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতের গণতন্ত্রের হত্যাকারীরা যোগ্য জবাব পেয়েছেন: মিউনিখে দাবি মোদির

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গণতন্ত্রের হত্যাকারীরা যোগ্য জবাব পেয়েছেন। যোগ্য জবাব দিয়েছে দেশের মানুষ। কারণ তাদের অস্থি-মজ্জায় রয়েছে গণতন্ত্রের ডিএনএ। রবিবার মিউনিখে প্রবাসী (NRI) ভারতীয়দের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অভিমত ব্যক্ত করেন। 

জরুরী অবস্থার কথা উল্লেখ করতে গিয়ে নমো (PM Modi) বলেন, ‘আজ ২৬ জুন। আজ থেকে ৪৭ বছর আগে ভারত সাক্ষী ছিল এক কলঙ্কিত অধ্যায়ের। দেশে জারি করা হয়েছিল জরুরী অবস্থা। কেড়ে নেওয়া হয়েছিল বাক স্বাধীনতার (freedom of speech) অধিকার। কিন্তু বিজেপি (BJP) দেশ শাসনের দায়িত্ব পাওয়ার পর ভারতে গণতন্ত্র আরও দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি – হ্যাঁ, ভারত (India) একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতি (diversity of culture), খাদ্য (food) ,  পোশাক, সেই সঙ্গে গানবাজনা (music) আমাদের গণতান্ত্রিক ( democracy ) কাঠামোকে আরও প্রাণবন্ত (vibrant) করে তুলেছে। বিশ্বের কাছে ভারত প্রমাণ করতে পেরেছে গণতন্ত্রকে বিতরণ করা যায় এবং সেটা সম্ভব।  ‘

জরুরী অবস্থার (emergency) প্রসঙ্গ উত্থাপনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি তাঁর সরকারের আমলে দেশের সার্বিক বিকাশের কথাও তাঁর ভাষণে তুলে ধরেন। প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘আজকের ভারত উন্নয়নের ভারত। আগে বলা হত কোনও কাজ হলে হবে। সেই মানসিকতার বদল ঘটেছে। এখন সময়ের কাজ সময়েই শেষ হয়। কোনও কোনও ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় কাজ। ‘

বক্তব্যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র দেশবাসীর ঐক্যবদ্ধ সংগ্রামের কথাও তুলে ধরেন। তুলে ধরেন টিকা আবিষ্কারেরর প্রসঙ্গ। এই ভারতেই তৈরি হয়েছে করোনা টিকা। টিকার জন্য অন্য কোনও দেশের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়নি। 

আরও পড়ুন আজ বা কাল, অগ্নিপথ প্রকল্প আপনাকে বাতিল করতেই হবে: মোদিকে রাহুল

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ