কন্যা সন্তান জন্মানোর খুশিতে বিনামূল্যে পেট্রল বিলোচ্ছেন যুবক

ভারতে এখন মহার্ঘ পেট্রল-ডিজেল। বাইকে কিংবা গাড়িতে জ্বালানি ভরতে গেলে ছ্যাঁকা লাগছে আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এখন মহার্ঘ পেট্রল-ডিজেল। বাইকে কিংবা গাড়িতে জ্বালানি ভরতে গেলে ছ্যাঁকা লাগছে আমজনতার। তাই উদার মনের পরিচয় দিলেন মধ্যপ্রদেশের এক যুবক। মেয়ে জন্মানোর খুশিতে নিজের এলাকায় বিনামূল্যে পেট্রল বিতরণ করেছেন মধ্যপ্রদেশের বেতুলের এক যুবক। ওই যুবকের বোনের কন্যা সন্তান হয়েছে গত ৯ অক্টোবর। তাতেই খুশিতে ডগমগ সেই যুবক। নিজের পেট্রল পাম্পের ব্যবসা। তাই সেখান থেকেই বাড়িতে কন্যা সন্তান জন্মানোর খুশিতে বিনামূল্যে পেট্রল দিয়েছেন ওই যুবক। তিনি জানিয়েছেন, ‘চলতি বছরের মার্চ মাসে আমি পেট্রল পাম্প খুলি। তখন থেকেই ইচ্ছা ছিল গ্রাহকদের কিছু উপহার দেব। আর বাড়িতে কন্যা সন্তান জন্মানোয় আমি খুব খুশি, তাই সবাইকে বিনামূল্যে পেট্রল দিচ্ছি। কিন্তু এটা আমার পাম্পের প্রচারের জন্য নয়।’

ওই যুবক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘আমি চাইনা লোকে ভাবুক এটা প্রচারের জন্য করছি। তাই এতদিন চিন্তাভাবনা করছিলাম। কিন্তু এখন সেই সন্ধিক্ষণ হাজির, তাই বাড়িতে খুশির মেজাজ। এই কারণেই বিনামূল্যে পেট্রল পাম্প দিচ্ছি।’ জানা গিয়েছে, চলতি বছরের দুর্গাপুজোর সময় অর্থাৎ অষ্টমী, নবমী ও দশেরাতে তাঁর পেট্রল পাম্পে আগত ব্যক্তিরা জ্বালানি ভরলেই অতিরিক্ত ১০ শতাংশ উপহার দিচ্ছিলেন ওই যুবক। এই বিষয়ে দু’দিন আগে থেকেই পেট্রল পাম্পের বাইরে বড় সাইনবোর্ড টাঙিয়ে রেখেছিলেন যুবক। কিছু পেট্রল কিনলেই অতিরিক্ত ৫-১০ শতাংশ ফ্রি। ওই যুবক জানিয়েছেন, ‘আমি লক্ষ্য করেছিলাম প্রচুর মানুষ এসেছিলেন পেট্রল পাম্পে। বিশেষ করে, সকাল ৯-১১ টা ও বিকেল ৫-৭ টার সময় ভিড় বেশি ছিল।’ ১০০ টাকার পেট্রল কিনলে ৫ শতাংশ ও ২০০-৫০০ টাকার পেট্রল কিনলে ১০ শতাংশ বেশি দিচ্ছিলেন ওই যুবক।

ওই যুবক জানিয়েছেন, শুধুই নিজের বোনের কন্যা সন্তানের জন্মের খুশিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরিবারের আনন্দের মুহূর্তে সকলের সঙ্গে ভাগ করে নিতে চাইছেন তিনি।

 

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে