নেশার ঘোরে নিজের ৮ বছরের মেয়েকেই ধর্ষণ! গ্রেফতার বাবা

ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ, এবারও এক মর্মান্তিক ধর্ষণের মামলা সামনে এল। যেখানে নিজের আট বছরের শিশুকন্যার উপর শারীরিক নির্যাতন করেছেন গুণধর বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ, এবারও এক মর্মান্তিক ধর্ষণের মামলা সামনে এল। যেখানে নিজের আট বছরের শিশুকন্যার উপর শারীরিক নির্যাতন করেছেন গুণধর বাবা। শনিবার রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় বিদারক এই ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। ঘটনাটি গোরক্ষপুরের শাহপুর থানার অন্তর্গত বাধিক টোলা গ্রামের। ওই শিশুটির পরিবারের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় ওই ব্যক্তি নিজের ৮ বছরের মেয়েকেই ধর্ষণ করে। ওই ব্যক্তি রোজই নেশা করে বাড়ি ফিরে ছেলে-মেয়েদের উপর অত্যাচার করতেন বলেও অভিযোগ।

ধর্ষণের ঘটনা জানাজানি হতেই ওই এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক টিম পৌঁছয়। শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও পকসো আইনের অধীনে মামলা দায়ের করে। এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। যদিও গোটা ঘটনায় হতবাক এলাকাবাসী। এমনকি পুলিশ কর্তারাও এই বিষয়ে কিছু বলতে লজ্জা বোধ করছেন।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। হাথরসের ঘটনায় তো গোটা দেশই উত্তাল হয়ে উঠেছিল। যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। তবুও নির্বিকার যোগী রাজ্যের পুলিশ। আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। ফলে পরপর এই ধর্ষণের ঘটনা এবারের ভোটে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ