বাড়ি ভাড়া নিয়ে নিউটাউনে মধুচক্রের আসর, গ্রেফতার দম্পতি

তল্লাশি চালায় নিউটাউন থানার পুলিশ ও বিধাননগর গোয়েন্দা থানার পুলিশ। যৌথ তল্লাশিতে উদ্ধার করা হয় ২ নাবালিকা সহ ৬ মহিলাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি ভাড়া নিয়ে চালানো হত দেহ ব্যবসা। রমরমিয়ে চলছিল বেআইনি ব্যবসা। জানা গিয়েছে নিউটাউনের একটি বাড়ির চারতলা ভাড়া করে বসানো হত মধুচক্রের আসর। নিউটাউনের সিই ব্লকের ঘটনা। পুলিশের (POLICE) জালে ধরা পড়েছে (ARREST) দম্পতি। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা নিউটাউনের সিই ব্লকের ১৮৮ নম্বর বাড়ির। ওখানেই প্সার জমেছিল মধুচক্রের। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৬ মহিলাকে। তাঁদের মধ্যে ২ জন নাবালিকা। সূত্রের খবর, একটি ফ্ল্যাটের ৪ তলা ভাড়া নিয়েছিল দম্পতি। ওই বাড়িতে প্রায় প্রতিদিন আসতেন নতুন নতুন তরুণ- তরুণী। এভাবেই দিনের পর দিন চলত ব্যবসা।

প্রায় রোজ দিন নতুন নতুন তরুণ- তরুণী ওই বাড়িতে আসায় স্নদেহ হয়েছিল প্রতিবেশীদের। এই নিয়ে না কি দম্পতিকে জিজ্ঞাসাবাদও করেছিলেন তাঁরা। তবে ওই দম্পতি প্রশ্ন এড়িয়ে যেতেন। জানা গিয়েছে, এই বিষয় স্থানীয় থানায় জানিয়েছিলেন প্রতিবেশীরা। তারপরেই তল্লাশি চালায় নিউটাউন থানার পুলিশ ও বিধাননগর গোয়েন্দা থানার পুলিশ। যৌথ তল্লাশিতে গ্রেফতার করা হয় দম্পতিকে। উদ্ধার করা হয় ২ নাবালিকা সহ ৬ মহিলাকে। পুলিশ সূত্রে খবর, প্রায় ১ মাস ধরে চালানো হচ্ছিল ব্যবসা। ধৃত দম্পতি ক্যানিংয়ের বাসিন্দা। ধৃতদের জেরা করা হয়েছে। এই চক্রে আরও কে বা কারা জড়িত তা জানতে চাওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জারি আছে তদন্ত। ধৃতদের বারাসত আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। বিস্মিত এলাকাবাসী।

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট