বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফূর্তি? নার্সিং ছাত্রীর অভিযোগে পুলিশ হেফাজতে চিকিৎসক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসক যৌন কর্ম করেছিলেন এক নার্সিং ছাত্রীর সঙ্গে, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগে পুলিশ হেফাজত হল চিকিৎসকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসক যৌন কর্ম করেছিলেন এক নার্সিং ছাত্রীর সঙ্গে, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগে পুলিশ হেফাজত হল কলকাতার এক হাসপাতালের চিকিৎসকের। পুলিশ অভিযুক্ত চিকিৎসককে আদালতে তুললে তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

২০২১ সালে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে আলাপ হয় এক তরুণীর। বীরভূমের সিউড়ির বাসিন্দা ওই তরুণী আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিএসসি নার্সিংয়ের ছাত্রী। তাঁর কাকিমার চিকিৎসা সূত্রে ওই হাসপাতালেরই চিকিৎসক সৌম্যজিৎ গড়াই-য়ের সঙ্গে আলাপ হয় ওই ছাত্রীর।  সেই সময় দুজনের মধ্যে মোবাইল নম্বরের আদানপ্রদান হয়। এর পর আলাপ ক্রমে বাড়তে থাকে। অবশেষে তা গড়ায় ঘনিষ্ঠ সম্পর্কে। তরুণীর অভিযোগ, ওই চিকিৎসক তাঁকে বিয়ের প্রস্তাব দেন এক সময়। তারপর একদিন নিজের ভাড়া বাড়িতে তরুণীকে ডেকে নিয়ে গিয়ে যৌন সম্পর্ক স্থাপন করেন। গত মঙ্গলবার লেকটাউন থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ওই নার্সিং ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বুধবারই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ ও ভয় দেখানোর ধারায় মামলা দায়ের করে তদন্তিকারীরা। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে যার সঙ্গে এতদিন ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন, সেই ব্যক্তি বিশ্বাসভঙ্গ করায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই নার্সিং ছাত্রী। অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তরুণী। এই ঘটনা নিয়ে যদিও অভিযুক্ত চিকিৎসকের দাবি, তরুণী মিথ্যা কথা বলছেন।

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট