আইসিসি টেস্ট ব়্যাঙ্কিয়ের তালিকায় প্রথম দশে নেই বিরাট

দশ থেকে ছিটকে ত্রয়োদশস্থানে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য শেষ হওয়া  এজবাস্টন টেস্ট সাক্ষী একাধিক ঘটনার। বিরাট কোহলিকে (Virat Kohli) ট্রল করে টুইট করেন ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী বার্মি আমি। তারা তাদের টুইটার অ্যাকাউন্টে নাম পাল্টে রাখে জনি বেয়ারস্টো বার্মি-আর্মি।   সেটা যে নিছক রসিকতা নয়, তা স্পষ্ট হচ্ছে বিরাটের পারফরম্যান্সে। কোহলির ব্যাট (Virat Kohli) ছিল নীরব। আর আজ বুধবার আইসিসি টেস্ট (ICC test ranking) ব়্যাঙ্কিয়ের তালিকা প্রকাশ করেছে। প্রথম দশে নাম নেই বিরাট কোহলির।  ছয় বছরের ইতিহাসে এই প্রথম । তালিকায় ত্রয়োদশতম স্থানে জায়গা হয়েছে বিরাটের (Virat Kohli)। আর বেয়ারস্টোর (Jonny Bairstow) স্থান ছিল একাদশে। সেখান থেকে তিনি টুক করে দশে ঢুকে পড়েছেন। 

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে দুই ইনিংসে বিরাটের (Virat Kohli) রান ১১ এবং ২০। তালিকায় অবনম ঘটেছে রোহিত শর্মার (Rohit) । করোনার কারণে খেলতে পারেননি। সে কারণে পয়েন্ট তালিকায় তাঁর সামান্য অবনমন ঘটেছে। তবে ভালো সময় যাচ্ছে জোয়ে রুট (Joe Root)  আর বেয়ারস্টোর (Jonny Bairstow) । এজবাস্টনে (Edgbaston) তাঁর ব্যাট থেকে বেরিয়েছে রানের বন্যা। ১৪২ রানে অপরাজিত থাকার দৌলতে ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্য়াটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মারলাশ লাবুশান এবং তৃতীয়স্থানে স্টিভ স্মিথ।  

বোলারদের ব়্যাঙ্কিংয়ে একধাপ উপরে উঠে এসেছেন জেমস অ্যান্ডরসন (James Anderson) । একধাপ থেকে এগিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নয় উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার স্পিনার নাথন লিয়ন (Nathan Lyon) পাঁচ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ত্রয়োদশস্থানে। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে কোনও রদবদল হয়নি। 

আরও পড়ুন ভারতীয় ব্যাটসম্যানদের আরও কঠিন শৃঙ্খলার প্রয়োজন, মন্তব্য শাস্ত্রীর। কিন্তু লক্ষ্য কে

 

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী