Sri Lanka Crisis: শ্রীলঙ্কায় জারি জরুরি অবস্থা, বিক্ষোভকারীদের গণহারে গ্রেফতারের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksha) দেশ ছেড়ে পালানোর পরেই ফের অগ্নিগর্ভ হয়ে উঠল দ্বীপরাষ্ট্র (IsLand)। বুধবার সকালেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি অবস্থা ( impose emergency) জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister) তথা অন্তর্বর্তী রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে (Ranil Wickremsinghe)। সেই সঙ্গে কলম্বো সহ পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি হয়েছে কার্ফু (impose Curfew in the Western Province )। আইন নিজের হাতে তুলে নেওয়া বিক্ষোভকারীদের গণহারে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন সকালেই সামরিক বিমানে চেপে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের মলদ্বীপে পালানোর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের একাংশ প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা দেন। পুলিশ বাধা দিলে শুরু হয় খণ্ডযুদ্ধ। ফের উত্তপ্ত হয়ে ওঠে কলম্বোর রাজপথ। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। যদিও তাতে পিছু হঠেননি বিক্ষোভকারীরা। উল্টে বুধবার স্থানীয় সময় দুপুর একটার মধ্যে পদত্যাগ করার জন্য প্রধানমন্ত্রী তথা অন্তর্বর্তী রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহকে সময়সীমা বেঁধে দিয়েছেন।

উত্তেজিত জনতাকে নিরস্ত করতে এবং বিক্ষোভ যাতে আরও ছড়িয়ে না পড়ে তা সুনিশ্চিতের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। বিক্ষোভকারীদের সম্পর্কে কঠোর মনোভাব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে।  

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী