করোনার ভয়াল থাবায় একদিনে আক্রান্ত ১৫,৫২৭ জন ও মৃত ১৭

দেশে করোনার অতি সংক্রামক প্রজাতি ওমিক্রনের তাণ্ডব রুখতে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য অধিদফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনাভাইরাসের ভয়াল থাবায় কার্যত লণ্ডভণ্ড দেশ। গত ২৪ ঘন্টায় ফের নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ১৫ হাজারের বেশি। প্রাণ হারিয়েছেন ১৭ জন। শনাক্তের হার সামান্য কমলে মোটেও স্বস্তিদায়ক নয়। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ। মারণ ভাইরাসের অতি সংক্রামক প্রজাতি ওমিক্রনের কারণেই দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমিক্রনের থাবা থেকে বাঁচতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হচ্ছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে সংক্রমণ আগের দিনের তুলনায় সামান্য কমেছে। মঙ্গলবার একদিনে আক্রান্ত হয়েছিলেন ১৬ হাজার ৩৩ জন। আর গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ হাজার ৫২৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনে। পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসের বলি হলেন ২৮ হাজার ২৭৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে   ৩১ দশমিক ৬৪ শতাংশে। আগের দিন সংক্রমণের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ।’

অন্যদিকে, দেশে করোনার অতি সংক্রামক প্রজাতি ওমিক্রনের তাণ্ডব রুখতে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য অধিদফতর। এদিন সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থার মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। তাঁর কথায়, ‘দেশে করোনা সংক্রমণ ও শনাক্তের হার যথেষ্টই উদ্বেগজনক। গত বছর জানুয়ারি মাসে যেখানে দেশে মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২১ হাজার ৬২৯ জন। আর চলতি বছরের জানুয়ারিতে তা এক লাখ ৩০ হাজারের বেশি ছাড়িয়েছে।’

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?