নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাবা-মেয়ের সম্পর্ক পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক। বাবাদের কাছে মেয়েরা একটু বেশিই প্রিয় হয়। ছোটবেলায় বাবাই অনেক মেয়ের প্রথম ‘হিরো’। বাবার হাত ধরে স্কুলে যাওয়া, বাবার সঙ্গে ঘুরতে বেরোনো, পছন্দের খাবারের জন্য আবদার করা কিংবা মন খারাপ হলে বাবার কাছে ছুটে যাওয়া এই ছোট ছোট মুহূর্তগুলোই তৈরি করে আজীবনের স্মৃতি। কিন্তু সেই বাবার বিরুদ্ধে উঠেছে মেয়েকে ধর্ষণের মতো ঘৃণ্য কাজের অভিযোগ। সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পর পাষণ্ড বাবাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের সাজা।

বগুড়ার শেরপুরে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে  আদালত। একই সঙ্গে তাঁকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অগস্ট ) বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত ও মামলার সূত্রে জানা যায়, আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। ২০২০ সালের অক্টোবরে তাঁর বিরুদ্ধে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তাঁকে সর্বোচ্চ শাস্তির আদেশ দেয়। 

আরও পড়ুন : পাক চর সন্দেহে দিল্লি থেকে প্রদীপ্ত বসুকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ

মামলা অনুসারে জানা গিয়েছে, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে কিশোরীর সৎমা প্রতিদিনের মতো স্থানীয় একটি চাতালে ধান সিদ্ধ করতে চলে যান। সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে আব্দুল খালেক  নিজের মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ। একই সঙ্গে ঘটনাটি কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলে  ভয় দেখানো হয়। ঘটনার পর থেকেই কিশোরীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। সে বাড়ির বিভিন্ন কাজ করা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে সৎমা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে নির্যাতনের মুখে কিশোরী তাঁর সৎমাকে ঘটনার কথা জানায়। তবে প্রথমদিকে স্বামীর বিরুদ্ধে মেয়েটির অভিযোগ বিশ্বাস করেননি তিনি। অভিযোগ অনুযায়ী, এরপর কিশোরীর ওপর নির্যাতন আরও বেড়ে যায়। পরিস্থিতি থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত কিশোরী ঘটনাটি তার দুই সহপাঠীকে জানায়। পরে তাদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন স্থানীয় বাসিন্দারা। এরপর থানায় অভিযোগ করা হয় এবং ২০২০ সালের ৩১ অক্টোবর কিশোরীর মা, যিনি ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী, স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি আদালতে দীর্ঘদিন বিচারাধীন থাকার পর সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর। 

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে খুন করার কথা লিখে আত্মঘাতী এসবিআই কর্মী

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩