পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লি থেকে প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ট্রানজিট রিমান্ডে তাঁকে কোচবিহারে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবারই তাঁকে স্থানীয় আদালতে পেশ করার কথা রয়েছে। তদন্তকারীদের সন্দেহ, সম্প্রতি কোচবিহার থেকে গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ছিল। 

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ অগস্ট কোচবিহারের সাহেবগঞ্জ এলাকা থেকে মহম্মদ শফিকুল ইসলাম, নুর নাসিরুদ্দিন আলি এবং রশিদুল হক নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করা, ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে সীমান্তপারের চক্রের হাতে তুলে দেওয়া এবং জাল নোটের কারবারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, ওই তিনজন বিভিন্ন ব্যক্তির নামে ভারতীয় সিম কার্ড সংগ্রহ করত। পরে সেগুলি বাংলাদেশে থাকা তাদের সহযোগীদের কাছে পাঠানো হত। সেখান থেকে ওই সিম কার্ড পাকিস্তানে পৌঁছত বলে অভিযোগ। সেই নম্বর ব্যবহার করে পাকিস্তানের হয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা এবং গুপ্তচরবৃত্তিমূলক কাজে তা ব্যবহারের অভিযোগ উঠেছে। ভারত ও নেপালে জাল নোট পাচারের সঙ্গেও ধৃতদের যোগ রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে। এই মামলার তদন্ত করতে গিয়েই প্রদীপ্ত বসুর নাম উঠে আসে বলে এসটিএফ সূত্রের দাবি। তদন্তকারীরা এমন কিছু তথ্য পেয়েছেন, যা ওই চক্রের সঙ্গে তাঁর সম্ভাব্য যোগাযোগের ইঙ্গিত দিচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের জেলে বন্দি কয়েকজনের সঙ্গেও বসুর যোগাযোগ ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

প্রদীপ্ত বসু শিলিগুড়িতে একটি মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। সেই ব্যবসার মাধ্যমে কোনও সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে কি না, জাল ভারতীয় নোট বা এফআইসিএনের কারবারের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে এসটিএফ। এই চক্রের সঙ্গে প্রদীপ্ত বসুর ঠিক কী ধরনের যোগাযোগ ছিল, এর পিছনে আর্থিক লেনদেনের উৎস কোথায় এবং বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে কোনও আন্তঃসীমান্ত যোগসূত্র রয়েছে কি না, তা জানতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সেই কারণে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে এসটিএফ।

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, আটক রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে খুন করার কথা লিখে আত্মঘাতী এসবিআই কর্মী

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ