শীতে কাঁপছে বাংলাদেশ, তাপমাত্রা এক ধাক্কায় নামল ১৪ ডিগ্রিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হেমন্তেই পুরোদস্তুর শীতের আমেজ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। কার্যত ঠাণ্ডায় জবুথবু মেরেছে দেশের একাধিক জেলা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সেখানে সোমবার (১৮ নভেম্বর) সকালে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। চলতি মরসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। পারদ কমার পাশাপাশি একাধিক জেলা ঘিরে রয়েছে কুয়াশায়। সকালে সূর্যের আলোর দেখা মেলেনি।

গত কয়েকদিন ধরেই দেশের একাধিক জেলায় হিমেল হাওয়া বইতে শুরু করেছে। সেই সঙ্গে পারদাঙ্কও নিম্নমুখী হচ্ছিল। গতকাল রবিবার (১৭ নভেম্বর) চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টার ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রিতে। কুড়িগ্রামে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় গত এক সপ্তাহে এক ধাক্কায় তাপমাত্রা কমেছে ৮ ডিগ্রির কাছাকাছি। রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে বিস্রীর্ণ এলাকা। ঠাণ্ডা থেকে রেহাই পেতে একাধিক জায়গায় আগুন পোহাতে দেখা গিয়েছে ঠাণ্ডায় জবুথবু মেরে যাওয়া সাধারণ মানুষকে। শীত অনুভূত হওয়ায় সন্ধ্যার পর থেকে মোটা ও গরম কাপড় পরে মানুষ বাইরে বের হচ্ছেন। রাতে কম্বল ও লেপ ব্যবহার করতে হচ্ছে। আর সকালে ঠাণ্ডা বাতাস বয়ে যাওয়ায় বেশ শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলেও বাধার সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজটও লক্ষ্য করা গিয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তুরে হাওয়ার কারণে আগামী কয়েকদিন পারদ আরও নিচে নামবে্। নভেম্বরের শেষ দিকে জাঁকিয়েই ঠাণ্ডা পড়বে। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নামায় শিশু ও বয়স্করা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের