এই মুহূর্তে

গ্রেফতার এড়াতে বাংলাদেশ ছেড়ে পালাচ্ছেন ইউনূসের লুটেরা সঙ্গীরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৮ মাসে অবৈধ সরকারের শীর্ষ পদে থেকে হাজার-হাজার কোটি টাকা দুর্নীতি করা মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গীরা গ্রেফতারির ভয়ে দেশ ছাড়তে শুরু করেছেন। দেশে যখন পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে তখন চুপিসাড়ে দেশ ছেড়েছেন ইউনূসের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ‘ইকে ৫৮৩’-এর যাত্রী হয়ে দেশ ছেড়েছেন তিনি। দেশ থেকে পালানোর চেষ্টা করছেন ইউনূসের প্রেস সচিব তথা বাংলাদেশে ‘মব মুলুকের’ উদ্যোক্তা তথা জঙ্গি সংগঠন  হিযবুত তাহরীর শীর্ষ নেতা শফিকুল আলম। আরও বেশ কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনিক আধিকারিক দেশ ছাড়ার তোড়জোড় শুরু করেছেন।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়্যবকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে নিয়োগ করেন মুহাম্মদ ইউনূস। ফয়েজ মূলত ইউনূসের বড় কন্যা মণিকার প্রেমিক হিসাবেই পরিচিত। দুজনের মধ্যে এখনও পরকীয়া সম্পর্কও রয়েছে বলে জানা গিয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। গত বছরের ৫ মার্চ ওই জায়গায় প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ইউনূসের বিশেষ স্নেহের পাত্র ফয়েজ আহমদ।

ঢাকা বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, এদিন  সকাল ৯টা ৫৫ মিনিটে দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন ফৈয়াজ। ঢাকা ত্যাগের সময় নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DH5 ব্যবহার করেছেন। কূটনৈতিক পাসপোর্ট এবং ব্যক্তিগত পাসপোর্ট দুটোই ছিল। তবে ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করলে দায়িত্বরত পুলিশ ফয়েজের কাছে বিদেশ গমনে সরকারি আদেশ তথা জিও দেখতে চান। তবে এ সময় ফয়েজ তৈয়্যবের কাছে জিও ছিল না। ফলে তাঁকে আটকে দেওয়া হয়। এর পরেই মোবাইল ফোনে ইউনূসের কার্যালয়ে যোগাযোগ করে সরকারি আদেশ তৈরি করান ফয়েজ। সেই আদেশের সফট কপি অভিবাসন আধিকারিকদের দেখিয়েই ইমিগ্রেশন পার করেন। সূত্রের খবর, দেশ ছঅড়ার জন্য ঢাকা বিমানবন্দরে হাজির হয়েছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাত ১.৫৫ মিনিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানের (MH197) টিকিট রয়েছে তার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আওয়ামী লীগ নেতা-কর্মী নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ তারেকের

ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ