মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হতেই অন্তঃবর্তী সরকারের প্রধান ড. মহম্মদ  ইউনূসের বিরুদ্ধে সামনে  আসছে একের পর এক অভিযোগ। বর্তমানে হামের মতো রোগের সঙ্গে লড়াই করছে বাংলাদেশ। লাফিয়ে বাড়ছে শিশুদের প্রাণহানির ঘটনা। হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে আড়াই দশকেরও বেশি সময় ধরে চলে আসা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সেই আবেদনে ইউনূসসহ ২৪ জনের ভূমিকা তদন্ত করতে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার জারির দাবি জানানো হয়েছে। 

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম  রবিবার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই  রিট আবেদন দায়ের করেছেন। যেখানে হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তর করা নিয়ে ইউনূসসহ ২৪ জনের যুক্ত থাকার  অভিযোগ আনা হয়েছে এবং তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। রিটে  কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অভিযুক্ত হিসেবে উল্লেখ  করা হয়েছে। রিটে যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার জারির দাবি করা হয়েছে , তাদের মধ্যে রয়েছেন ড. মহম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ আরও কয়েকজন ব্যক্তি।  

আরও পড়ুন:  ফের বিশ্বরেকর্ড! এভারেস্ট জয় করে নিজেদের রেকর্ড ভাঙলেন কামি রিতা ও লাকপা শেরপা

উল্লেখ্য, এই আবেদনের আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে অভিযুক্তদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম।  সেই নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করার এবং  ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল। যদি তা না হয় তাহলে  আইনঅনুযায়ী পদক্ষেপ নেওয়ার বার্তাও দেওয়া  হয়েছিল। সেই ঘোষণার প্রেক্ষিতে এই  রিট আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। 

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই