অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার, পরিস্থিতি অগ্নিগর্ভ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার থেকে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার। বাংলাদেশে এখন পরিস্থিতি খুব খারাপ। খুন, হিংসা থেকে শুরু করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস সকলকে সংযত এবং ধৈর্য্য ধরার কথা বললেও তা কেউ শুনছে না। বরং ভারত বিরোধী হাওয়া তুলে অশান্ত করে তোলা হয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, একের পর এক ভারতীয় দূতাবাসের উপর হামলা চালানো হয়েছে। হুমকি দেওয়া হয়েছে দূতাবাসের উপর আক্রমণ করার। এই পরিস্থিতিতে নিরাপত্তার আশঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ, রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভিসা সেন্টারের সব কাজ স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন। রবিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে যে নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে তা বিবেচনায় চট্টগ্রামের ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে হিংসা ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে। ওই সংগঠনের সদস্যরা চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের দিকে এগিয়ে আসে হামলা চালানোর জন্য। যদিও তা বাস্তবায়িত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশের সেনা কঠোর পদক্ষেপ করে। ওই ঘটনার পর থেকেই সহকারী হাইকমিশনার কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয় এবং সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। এবার এই বিবৃতিতে জানানো হয়, যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

অন্যদিকে কদিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৭ ডিসেম্বর দুপুর ২টোর পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখে হাইকমিশন। তবে পরদিন সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে কেন্দ্রের কাজ চালু হয়। কিন্তু প্রত্যেকদিন পদ্মাপারের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। সাংবাদিক খুন থেকে শুরু করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা, বাড়িতে আগুন লাগিয়ে শিশুর মৃত্যু, সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ করার মতো ঘটনা ঘটেছে। তারপর থেকেই ভারতীয় ভিসা কেন্দ্রগুলিকে নিশানা করা হয়।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে