বাংলাদেশে তিন জেলায় শৈতপ্রবাহ, তাপমাত্রা দশের নীচে

Share:

নিজস্ব প্রতিনিধি : শৈতপ্রবাহ চলছে বাংলাদেশের তিন জেলায়। চলতি বছর এটাই বাংলাদেশে প্রথম শৈতপ্রবাহ। জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রি সেলসিয়াসে।

বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে চলেছে। আগামী ২৪ ঘণ্টায় তা অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। নীলমারীর ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কোনও অঞ্চলে নির্দিষ্ট সময় ধরে যদি সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তাহলে মৃদু শৈতপ্রবাহের সৃষ্টি হয়। সেইমতো বাংলাদেশের এই তিন জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় মৃদু শৈতপ্রবাহ দেখা দিয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার ঘন কুয়াশায় ঢাকা থাকবে ঢাকা সহ অন্যান্য অঞ্চল। দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে বিভিন্ন এলাকা। ঘন কুয়াশায় ঢাকা থাকার কারণে বিমান, নৌ ও সড়ক পরিবহণ ব্যাহত হতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের আমেজ বজায় থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড