কর্মী-আধিকারিকদের ‘অন ডিউটিতে’ মোবাইল ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা ঢাকা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘নেই তো কাজ, খই ভাঁজ’। মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের জমানায় বার বার তার প্রমাণ মিলছে। এবার কর্তব্যরত অবস্থায় থাকা ঢাকা মহানগর পুলিশের জওয়ান-আধিকারিকদের মোবাইল ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ওই নয়া ফরমান জারি করা হয়েছে। ওই ফরমান নিয়ে নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।

গত কয়েক মাসে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে। এদিন সকালেই রাজধানীর চার জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে মামুন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে। ফলে সাধারণ মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্ধের পরেই শুনশান হয়ে গিয়েছে রাজধানী ঢাকার রাস্তাঘাট। দুঁদে পুলিশ আধিকারিকরা মনে করছেন, ‘নির্বাচনের দিন যত এগিয়ে আসবে ততই নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়বে বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীরা।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি কি করে উন্নতি করা যাবে সে দিকে নজর না রেখে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোই মূল লক্ষ্য হয়ে উঠেছে ঢাকার পুলিশ কমিশনার তথা জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা শেখ সাজ্জাত আলীর। নিত্যনতুন ফরমান জারি করে গত দেড় বছর ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এদিন মোবাইল ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করে এক ফরমান দিয়েছেন। ওই ফরমানে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করছেন। এর ফলে দায়িত্ব পালনে মনোযোগ ব্যাহত হচ্ছে, সতর্ক নজরদারি কমে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এ নির্দেশনা জারি করা হয়েছে।’

ওই ফরমানে আরও বলা হয়েছে, ‘দায়িত্ব পালনের সময় (আন ডিউটিতে থাকাকালীন) কেবলমাত্র ইনচার্জ নিজ দায়িত্বের প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন। অন্য কোনও পুলিশ সদস্যের মোবাইল ব্যবহার শৃঙ্খলা পরিপন্থী কাজ হিসেবে গণ্য হবে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের