কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রিসর্টে ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু হল ৬ পর্যটকের। বাংলাদেশের কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। আজ, শনিবার বেলা ১১টায় আগুন পুরোপুরি নেভানোর পর এই কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

নিহতরা হলেন, ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এমনটাই জানিয়েছে দমকল বিভাগ। তারা হলেন- মুগধা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাবউদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

আরও পডুন: কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যালের কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল বলেন, ‘আহতদের মধ্যে পাঁচজন দগ্ধ, তাদের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছে। অপরজন পড়ে গিয়ে আহত, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দগ্ধ পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এদিন সকাল সাড়ে ৬টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসর্টটিতে আগুন লাগে বলে জানান উখিয়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার। কক্সবাজার শহরের কলাতলী থেকে রিসর্টটির দূরত্ব প্রায় ২৯ কিলোমিটারের। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি রিসর্টটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তারপরেই সেটি ভস্মীভূত হয়ে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, রিসর্টটির তিনটি তলাই কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল।

কার্শিয়াং-এর ডাউহিল জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, বাড়তি কৌতূহল জাগল প্রকৃতিপ্রেমীদের

পরোটা হোক বা কচুরি, সঙ্গে রাখুন বেদানার এই চাটনি, রইল রেসিপি

‘ফের আন্দোলনে নামব,’ সন্দীপ ঘোষ জামিন পেতেই বললেন অভয়ার বাবা

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার