জেলে চরম নির্যাতন, অসুস্থ হয়ে মর্মান্তিক মৃত্যু হাসিনা জমানার হিন্দু মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপর থেকেই তাঁর দলের  বহু নেতা দেশ ছাড়া। যারা রয়েছেন দেশে তাঁদের অনেকের অবস্থা  শোচনীয়। কেউ কেউ আবার রয়েছেন জেলবন্দি। জানা গিয়েছে,  দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে  প্রাক্তন পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের প্রাক্তন সংসদ   রমেশ চন্দ্র সেন।  তিনি ছিলেন হাসিনা জমানার হিন্দু মন্ত্রী। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রমেশ চন্দ্র সেনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁকে জেলের মধ্যে  অকথ্য অত্যাচার করার অভিযোগ উঠেছে। অত্যাচারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে   শনিবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ তাঁকে দিনাজপুর জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  জেল সূত্রে খবর, ২০২৪ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে  আটক করে। তারপর আদালতে তোলা হলে তাঁকে জেলে পাঠানো হয়। তারপর ১৭ আগস্ট  তাঁকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।  রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে  খুনসহ তিনটি মামলা রয়েছে। এই অভিযোগে তিনি জেলবন্দি ছিলেন।  দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার হাসিনার জামানার মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

আরও পড়ুন: ৩১ বছরের পুরনো মামলায় গ্রেফতার সাংসদ পাপ্পু যাদব, অসুস্থ হলেও হাসপাতালে মিলল না বেড

জেনে নিন রমেশ চন্দ্র সেনের পরিচয়
 

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে  জন্মেছিলেন। তাঁর বাবা ছিলেন ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা  করেছেন।  রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন রমেশ চন্দ্র। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দলের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

 

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়