৩১ বছরের পুরনো মামলায় গ্রেফতার সাংসদ পাপ্পু যাদব, অসুস্থ হলেও হাসপাতালে মিলল না বেড

Share:

নিজস্ব প্রতিনিধি: পটনায়, একটি পুরনো মামলার অভিযোগে, পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ কয়েক ঘন্টা ধরে চলা উত্তাপের পর পুলিশ তাঁকে মন্দিরির বাসভবন থেকে  গ্রেফতার করে। তারপর  প্রথমে তাঁর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে  যাওয়া হয়।  গ্রেফতারের পর, তাঁকে আইজিআইএমএস হাসপাতালে আনা হয়। তবে বেড না থাকায় সেখানে তাঁকে  দীর্ঘ সময় ধরে স্ট্রেচারে রাখা হয়েছিল । পরে  তাঁকে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পুলিশ জানিয়েছে, ১৯৯৫ সালে গর্দানিবাগ থানায় দায়ের করা প্রায় তিন দশকের পুরনো একটি মামলার সঙ্গে যোগ থাকার কারণে তাঁকে তাঁর বাসভবন থেকে  গ্রেফতার করা হয়েছে। পাটনার এসপি সিটি ভানু প্রতাপ সিং বলেন, মামলাটি পুরনো ভারতীয় দণ্ডবিধির অধীনে নথিভুক্ত করা হয়েছে, যা পরবর্তীতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর আওতায়  আনা হয়। মামলাটি ৪১৯, ৪২০, ৪৬৮, ৪৪৮, ৫০৬ এবং ১২০বি ধারার সাথে সম্পর্কিত বলে জানা গিয়েছে। পটনার এসপি ভানু প্রতাপ সিং জানিয়েছেন, বিচার চলছিল এবং সাংসদকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু নির্ধারিত তারিখে হাজিরা না দেওয়ার কারণে সাংসদকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: একধিক খাদ্য পণ্যে আমেরিকাকে সুরক্ষা দেবে ভারত, তালিকায় কোনগুলি জায়গা পেল? 

পুলিশ আরও জানিয়েছে সাংসদ আদালতে হাজির হতে না পারায়  প্রথমে  তাঁর বিরুদ্ধে প্রথমে  গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তারপরে নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়। এরপরও তিনি হাজির না হলে, আদালত  তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার চূড়ান্ত নির্দেশ দেয়।  

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২