ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভয়ঙ্কর ঘটনা। স্বামীর হাত-পা-মুখ বেঁধে ফেলে রেখে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল এক গৃহবধূকে। তারপরেই গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ৮ জন মিলে এই কাজ করেছেন বলে জানা গিয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। স্বামীর সামনে স্ত্রীকে কীভাবে  তুলে নিয়ে যাওয়া হল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। 
জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬জুন) মধ্যরাতে ময়মনসিংহের গফরগাঁও  উপজেলার পাগলা থানা এলাকার একটি গ্রামে । এই তথ্য জানিয়েছেন পাগলা থানার ওসি আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ২৫ বছরের গৃহবধূর মা আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। মহিলার স্বামী রাতের ঘটনার কথা স্মরণ করে বলেন, ‘বাড়িতে দুটি ঘরের একটিতে মা এবং অন্যটিতে আমি সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করি। রাত ১টার দিকে আটজন মুখ বাঁধা অবস্থায় ঘরে ঢুকে আমার হাত-পা-মুখ বেঁধে মারধর করে। সেই সময় আমার স্ত্রী থামাতে গেলে তারা তাকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। আত্মীয়রা ঘটনার কথা জানতে পেরে আমার স্ত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।’ 

নির্যাতিতার মা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি একজন অসহায় মা। যারা আমার মেয়ের সর্বনাশ করছে তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’ ওসি আমিনুল ইসলাম বলেছেন, ‘নির্যাতিতা মহিলার ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।’ 

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী