গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ গাঁজার নেশা করতে গিয়েই বন্ধুর হাতে খুন হল এক যুবক। ঘটনাটি ঘটেছে কোন্নগরের বাগখাল মিল মাঠ এলাকায়। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর , বুধবার গভীর রাতে বাগখাল এলাকার একটি মাঠের ঝোপ থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। মৃতের নাম মহঃ একলাখ আনসারী। পেশায় তিনি হাইড্রা গাড়ির চালক ছিলেন। পরিবারের দাবি, বৃহস্পতিবার থেকেই তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। মৃতের মা জানিয়েছেন, বুধবার বিকেলে একলাখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর বন্ধু মহঃ ফরিয়াদ, যিনি পেশায় জেসিবি চালক। এরপর রাত প্রায় একটা নাগাদ উত্তারপাড়া থানার তরফে পরিবারের কাছে একলাখের মৃত্যুর খবর পৌঁছয়।

আরও পড়ুনঃ সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

পুলিশ সূত্রে খবর, মিল মাঠ এলাকায় একলাখ ও ফরিয়াদ একসঙ্গে গাঁজার নেশা করছিলেন। সেই সময় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, ফরিয়াদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে একলাখের বুকে আঘাত করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই অভিযুক্ত ফরিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে। মৃতের মায়ের দাবি, তাঁর ছেলে তৃণমূল করতেন। তবে কারো সঙ্গে কোনো অশান্তি ছিলো না।তাই ঘটনার পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে বলে এখনও পর্যন্ত মনে করছে না তদন্তকারীরা।

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা