ইউনূসের বাংলাদেশে দুর্গাপুজোর আগে হামলা, আগুনে পুড়ে ছাই প্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজোর ঘন্টা বাজতে না বাজতেই বাংলাদেশে শুরু হয়ে হয়ে গিয়েছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে কামারপাড়ায় দুর্গামণ্ডপের পাশে তৈরি  প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মূর্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রতিমাতে আগুন ধরানোর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে হিন্দু সম্প্রদায়। আদৌ এ বছর নির্বিঘ্নে দুর্গা পুজো করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে তাঁরা। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার সাংবাদিকদের জানিয়েছেন, ‘’রাতের অন্ধকারে নির্মায়মাণ প্রতিমায় আগুন দিয়েছে দুষ্কৃতীরা। গুরুত্ব  সহকারে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা চলছে।’

গত কয়েক বছর ধরেই মুসলিম মৌলবাদীদের রোষানলে পড়েছেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা। লাগাতার পুজো মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। মুসলিম মৌলবাদীদের হামলায় প্রাণও হারিয়েছেন অনেকে। গত বছর শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পরে নির্বিচারে হিন্দুদের বাড়িঘরে আগুন লাগানো থেকে মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। ফলে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে পুজোর সংখ্যা অনেক কমেছে। অনেক পুজো কমিটি অশান্তি এড়াতে ঘটপুজো করেছেন। চলতি বছরে পুজোর সংখ্যা আরও কমবে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

পুজোর দিন যত এগিয়ে আসছে ততই মৌলবাদীদের দাপট বাড়ছে। বিভিন্ন জায়গায় পুজো না করার জন্য হিন্দু সম্প্রদায়কে হুমকি দেওয়া হচ্ছে। মন্দিরে-মন্দিরে হামলা শুরু হয়েছে। প্রতিমা ভাঙচুরের মতো ঘটনাও ঘটে চলেছে। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের তরফে নির্বিঘ্নে শারদ্যো‍ৎসব আয়োজনের জন্য পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে। কিন্তু সাদুল্লাপুরের ঘটনা হিন্দুদের মনে নতুন ভীতির সঞ্চার করেছে। যদিও পুরো ঘটনাই হিন্দুদের দুই গোষ্ঠীর লড়াই বলে দেখানোর চেষ্টা চালাচ্ছে ইউনূস প্রশাসন।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?