বাংলাদেশি জঙ্গিদের হামলার আশঙ্কায় বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে এখন পরিস্থিতি শান্ত হয়নি। এখনও নানা স্থানে হিংসার ছবি দেখা যায়। এই আবহে এবার জঙ্গিদের হামলার আশঙ্কা করা হচ্ছে। আর এই আশঙ্কা থেকেই ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ–ই–মহম্মদের সহযোগী ইনকিলাব মঞ্চ হুমকি দিয়েছে। ভারতীয় দূতাবাসে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। আর তারপরই নিরাপত্তার স্বার্থে বুধবার দুপুর ২টা থেকে বন্ধ থাকবে ঢাকার যমুনা ফিউচার পার্কে থাকা ভারতীয় ভিসা সেন্টার।

এদিকে এখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। সেখান থেকে তাঁকে ছাড়া হচ্ছে না বলে অভিযোগ বাংলাদেশের। এমনকী বাংলাদেশের নানা বৈমাতৃসুলভ আচরণকে মেনে নেয়নি ভারত। তাই এবার দূতাবাসে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। মহম্মদ ইউনুসের তদারকি সরকারের জমানায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ওপার বাংলায় সক্রিয় হয়ে উঠেছে। এই আবহে ভিসা সেন্টার বন্ধ রাখার একটি নোটিশ প্রকাশ্যে এসেছে। সেটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। আর তাতে উল্লেখ করা হয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির জেরে বুধবার দুপুর ২টার পর আর কোনও কাজ এখানে হবে না। যাদের আবেদন জমা করার কথা ছিল, তাদের জন্য পরবর্তীতে সময় নির্ধারণ করা হবে।

অন্যদিকে এই হুমকি আসার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন ঢাকা, রাজশাহী, চট্টগ্রামে অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিক এবং কর্মীরা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কুখ্যাত জঙ্গি আবদুল্লাহ আল জাবের হুমকি দিয়ে আগেই বলেছেন, ‘‌বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো ভারত বন্ধ না করলে ঢাকার ভারতীয় দূতাবাসে পাল্টা হামলা করা হবে। দূতাবাস বন্ধ করে দেবো।’‌ এই আবহে ক্ষমতাচ্যুত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা–সহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি পালন করবে গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’।

এছাড়া যেটা সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে পদ্মাপারে সেটা হল, জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হুমকি দেওয়ার পরও মহম্মদ ইউনুসের তদারকি সরকার কোনও পদক্ষেপ করেনি। সুতরাং নিরাপত্তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জয়েশ–ই–মহম্মদের সহযোগী সংগঠন ইনকিলাব মঞ্চ আত্মপ্রকাশ করে। আর ঢাকায় তারা ফ্ল্যাট কিনে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তাই বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি শুরু হবে। আর মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে