রাজশাহী জেলা পরিষদের প্রার্থীকে গণধর্ষণের ঘটনায় ৫ জনের জেল হেফাজত

রাজশাহী জেলা পরিষদের নির্বাচনে প্রচারে বেরিয়ে গণধর্ষণের শিকার হন তিনি। সেই ঘটনায় ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জেলা পরিষদের নির্বাচনী প্রচারে বেরিয়ে গণধর্ষণের শিকার হয়েছিলেন প্রার্থী। রাজশাহী জেলা পরিষদের নির্বাচনে প্রচারে বেরিয়ে গণধর্ষণের শিকার হন তিনি। সেই ঘটনায় ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ৫ জনকে জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জান গিয়েছে, ধৃত ৫ ব্যক্তির নাম যথাক্রমে, মাহাবুর রহমান (২৮), আকবর হোসেন (৩৫), সোহেল রানা (২৪), দুলাল হোসেন (২৫) ও ফজলুর রহমান (৪৮)। আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন রয়েছে। সেই উপলক্ষে বাগমারা উপজেলায় নির্বাচনী প্রচারে যান ওই প্রার্থী। ভোটের প্রচার শেষ করে রাতে বাড়ির ফেরার পথে তাঁকে একদল লোক আটক করে প্রথমে। অস্ত্র দেখিয়ে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এই ঘটনার পর বিপর্যস্ত হয়ে পড়েন নির্যাতিতা। শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে থেকে ছাড়া পাওয়ার পর গত বৃহস্পতিবার বাগমারা থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে ৫ অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতদের আদালতে তোলা হলে তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

অন্যদিকে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করায় পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা। ধর্ষণের ঘটনায় ভেঙে পড়লেও দমে যাওয়ার পাত্রী নন ওই প্রার্থী। ভোটের প্রচারে নির্যাতনের শিকার হওয়ায় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন তিনি। ভোটের প্রচারে মানুষের কাছ ভালো রকমের সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন নির্যাতিতা।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি