গুরুতর অসুস্থ খালেদা জিয়া, ভোর রাতেই ভর্তি করা হল হাসপাতালে

শনিবার ভোর তিনটে কুড়ি মিনিটে তাঁকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের গুরুতর অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister) তথা বিএনপি চেয়ারপার্সন 9BNP Chairperson) খালেদা জিয়া (Khaleda Zia)। শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় শনিবার ভোর রাতে তড়িঘড়ি তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের (Ever Care Hospital) করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে নেত্রীর সঙ্কটজনক অবস্থার কথা জানতে পেরেই হাসপাতালের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন বিএনপি নেতা-কর্মীরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিশেষ মেডিকেল বোর্ড (Medical Board) গঠন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া গত বছর দুয়েক ধরেই অসুস্থ। আর সেই অসুস্থতার কারণেই তাঁর সাজা স্থগিত রেখে অন্তর্বর্তীকালীন মুক্তি দিয়েছে শেখ হাসিনা সরকার। যদিও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুরোধে সাড়া দেয়নি আইন ও স্বরাষ্ট্রমন্ত্রক। গত বছর এপ্রিলেই করোনায় আক্রান্ত হয়ে ৫৪ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল ৭৬ বছর বয়সী নেত্রীকে। পরে নভেম্বর মাসে গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হন খালেদা। তখন তাঁর সিরোসিস অফ লিভার ধরা পড়ে। টানা ৮১ দিন হাসপাতালে থাকার পরে গত ১ ফেব্রুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত আড়াইটা নাগাদ বিএনপি নেত্রীর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। রক্তচাপও দ্রুত নামতে থাকে। পরিস্থিতির অবনতি ঘটায় তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক শাহাবউদ্দিন তালুকদার (Shahabuddin talikder)। রাত তিনটে বেজে ২০ মিনিটে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?